ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

লাশ দাফনের পর যে দোয়া পড়তে হয়

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:২০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:২০:১৯ অপরাহ্ন
লাশ দাফনের পর যে দোয়া পড়তে হয় ছবি: সংগৃহীত
মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক জীবকেই। মহান আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেয়া হবে। অতঃপর যাকেই জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে, সে-ই প্রকৃত অর্থে সফলকাম হবে। আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)

মৃত ব্যক্তিকে দাফন করে কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার জন্য রহমত ও ক্ষমা প্রার্থনা করা। ফেরেশতাদের প্রশ্নের জবাবে তার ঈমানি দৃঢ়তা প্রার্থনা করা মুস্তাহাব। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল করেছেন। ওসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখানে অবস্থান করতেন এবং বলতেন, আপনারা আপনাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার জন্য দৃঢ়তার দোয়া করুন। এখনই তাকে জিজ্ঞাসা করা হবে। (আবু দাউদ: ৩২১৩)
 
দোয়াটি হচ্ছে,
 
اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ثَبِّتْهُ (উচ্চারণ: আল্লাহুম্মা-গফির লাহু, আল্লাহুম্মা সাববিতহু।) 

অর্থ: হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি তাকে (প্রশ্নোত্তরের সময়) সুদৃঢ় রাখুন।
 
কবর জিয়ারতের দোয়া 

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এ দোয়া পাঠ করেন,
 
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ القُبُورِ، يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ، أَنْتُمْ سَلَفُنَا، وَنَحْنُ بِالأَثَرِ (উচ্চারণ: আসসালাামু ‘আলাইকুম ইয়া আহলাল ক্বুবূরি ইয়াগফিরুল্লাাহু লানাা ওয়ালাকুম, আনতুম সালাফুনাা ওয়া নাহনু বিল আসার।) 

অর্থ: হে কবরবাসী! আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাদের, আপনাদের ক্ষমা করে দিন। আপনারা আমাদের পূর্বে গমনকারী। আমরাও আপনাদের পিছনে পিছনে আসছি।
 
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, একবার নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি কবর জিয়ারতে গিয়ে বলেন,
 
السَّلامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤمِنينَ وإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاحِقُونَ (উচ্চারণ: আসসালামু আলাইকুম দারা ক্বাওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা-হিকুন।) 

অর্থ: মুমিন এ ঘরবাসীদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হবো। (মুসলিম: ২৪৯)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর