ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

স্বাস্থ্যকর খাবারের প্রতি খুদের ঝোঁক বাড়াবেন যে ভাবে

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:১০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:১০:৪১ অপরাহ্ন
স্বাস্থ্যকর খাবারের প্রতি খুদের ঝোঁক বাড়াবেন যে ভাবে ফাইল ফটো
স্কুলের টিফিনে খুদেকে রুটি-তরকারি, চিঁড়ের পোলাও, আলুর পরোটা দিলে বাক্স খালি হয়ে বাড়ি ফিরবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু যদি পিৎজ়া, নুডল্‌স, পাস্তা, বার্গার টিফিনে দেওয়া হয় তা হলে বাক্স না খুলেই বলে দেওয়া সম্ভব, একটুও খাবার ফেলেনি খুদে। মুখোরোচক, ভাজাভুজি খাবার ছোটদের অত্যন্ত পছন্দের। কিন্তু এই ধরনের খাবার খাওয়ার অভ্যাসে অল্প বয়স থেকেই বাড়ছে স্থূলত্বের ঝুঁকি। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত চিপ্‌স, কুকিজ়, চকোলেটে রয়েছে উচ্চ মাত্রার ক্যালোরি, শর্করা, গ্লুটেন। নিয়মিত এই ধরনের খাবার খেলে ওজন বৃদ্ধি আটকানো সম্ভব নয়। তা ছাড়া শুধু তো ওজন নয়, শরীরে বাসা বাঁধে আরও অনেক রোগবালাই। খুদেকে সুস্থ রাখতে তাই প্রথমেই বাইরের খাবার খাওয়ানো বন্ধ করতে হবে অভিভাবকদের। সেটা খুব সহজ কাজ নয়। তবে খুদেকে সুস্থ রাখার জন্য কয়েকটি উপায়ে এই অসাধ্যসাধন করতে হবে।

১) প্রথমেই মাসকাবারি জিনিসপত্রের সঙ্গে অস্বাস্থ্যকর খাবার বাড়িতে আনা বন্ধ করতে হবে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস বাড়ি থেকেই শুরু করাতে হবে খুদেকে। বাড়ির তৈরি খাবারে ইচ্ছা গড়ে তুলতে পারলেই সন্তানকে সুস্থ রাখা অনেকটাই সহজ হবে।

২) বায়না করলেই সঙ্গে সঙ্গে কেনা খাবার খুদের হাতে তুলে দেওয়া যাবে না। ফল, ড্রাই ফ্রুটসের মতো স্বাস্থ্যকর খাবার খেলেও যে পেট ভরবে, সেটা বোঝাতে হবে সন্তানকে।

৩) ঘরোয়া খাবারের স্বাদ কী ভাবে খুদের মনের মতো করে তোলা যায়, সে দিকে জোর দিন। খাবার সুস্বাদু হলে সব্জিও হাসিমুখে খেয়ে নেবে। তা ছাড়া একটু মাথা খাটালে সব্জি, ফল দিয়েও নানা মজাদার খাবার বানানো যায়।

৪) খুদে টিফিনে কী খেতে চায়, তা আগে থেকেই জেনে নিন। বাড়িতেই স্বাস্থ্যকর উপায় তা বানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ছুটির দিনে খুদেকেও রান্নার কাজে টুকটাক সাহায্য করতে বলুন। বাইরের খাবার কেন ক্ষতিকর, কেনই বা ঘরে বানানো খাবারের এত গুণ— সে বিষয়ে খুদের ধারণা স্পষ্ট করুন।

৫) খাবার পরিবেশনের উপরেও কিন্তু গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যকর খাবারও সুন্দর করে সাজিয়ে টিফিনে ভরুন, তা হলেই দেখবেন, খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে খুদে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক