ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

সালিশ বৈঠকে শিশু ধর্ষণের ঘটনা রফাদফা

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৬:০২ অপরাহ্ন
সালিশ বৈঠকে শিশু ধর্ষণের ঘটনা রফাদফা প্রতিকী ছবি
বরিশালের মুলাদীতে সালিশ বৈঠক বসিয়ে শিশু ধর্ষণের ঘটনা রফাদফা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের একটি বাড়িতে এ সালিশ বৈঠক করা হয়। সালিশ বৈঠকে অভিযুক্ত ধর্ষকের ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার ঘোষণা দেওয়া হয়। আগামি ১০ দিনের মধ্যে ধর্ষক ১ লাখ টাকা পরিশোধ করবেন এবং তখনই সালিশকারীরা জুতাপেটা করবেন বলে জানান। দুই পক্ষই গরীব ও অসহায় হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সালিশদের।

সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সেলিম চৌকিদারের ছেলে দুই সন্তানের জনক ইমন চৌকিদারকে (২৫) এ জরিমানা করা হয়। তার বিরুদ্ধে ৯ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

সালিশ আয়োজকদের একজন চরমালিয়া গ্রামের সাইদুল ব্যাপারী জানান, ধর্ষণের শিকার শিশুর পরিবার ও অভিযুক্ত ইমন চৌকিদার অসহায়। থানা পুলিশ ও আদালতের ঝামেলা এড়াতে সালিশ বৈঠক করে জরিমানা ও জুতাপেটা করার রায় দেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ঘরে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন ইমন। পরে শিশুটি অসুস্থ হলে স্থানীয় ঔষধের দোকানে তাকে চিকিৎসা করানো হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় একটি মহল শিশুর পরিবারকে থানা-পুলিশ করতে নিষেধ করেন। মঙ্গলবার রাতে চরমালিয়া গ্রামের সাইদুল ব্যাপারী, দেলোয়ার ব্যাপারী, খোকন মুন্সী ও সেলিম নিকদারসহ কয়েকজন মিলে সালিশ বৈঠকের আয়োজন করেন। বৈঠকে ইমন শিশু ধর্ষণের বিষয়টি স্বীকার করলে তাকে ১ লাখ টাকা জরিমানা ও জুতাপেটা করার ঘোষণা দেন তারা। তাৎক্ষণিক টাকা দিতে না পারায় তাকে ১০ দিনের সময় দেওয়া হয় সালিশ বৈঠকে।

স্থানীয় ইউপি সদস্য মো. হান্নান চৌকিদার জানান, মঙ্গলবার বিকেলে ধর্ষণের শিকার শিশুর অভিভাবকেরা বিচার দাবি করেছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিলো। পরে শুনেছি সালিশ বৈঠক হয়েছে কিন্তু বিস্তারিত জানা নাই।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের অভিযোগ পেলে দ্রুত মামলা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর