ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

শিক্ষককে শোকজ করায় প্রধান শিক্ষককে মারধর

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:০১:৩৮ অপরাহ্ন
শিক্ষককে শোকজ করায় প্রধান শিক্ষককে মারধর ছবি: সংগৃহীত
নেত্রকোনার আটপাড়ায় শিক্ষককে শোকজ করায় স্কুলের ভেতরে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ১টায় উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুজন হলেন: উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের পুখলগাঁও গ্রামের হাফিজুর রহমান মিস্টার এবং অভয়পাশা গ্রামের মুন্না খান শাহীন।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, রোববার (২০ জুলাই) বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবি আক্তার নির্ধারিত সময়ের অনেক পরে বিদ্যালয়ে আসার কারণে প্রধান শিক্ষক তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে এই নোটিশের কাগজ রুবি আক্তার বাড়িতে নিয়ে গেলে তার স্বামী কামাল হোসেন বিষয়টি জেনে স্থানীয় নেতা হাফিজুর রহমান ও মুন্না খান শাহীনকে জানান। পরে ওই দুজন বুধবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে কারণ জানতে চান।

এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করে চলে যান।

কিছুক্ষণ পর মারধরের বিষয়টি জেনে প্রধান শিক্ষকের স্ত্রী ছয়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা তাসলিমা কোহেন ঘটনাস্থলে যান। পরে তার স্বামীকে কেন লোক দিয়ে মারধর করানো হলো এ কথা বলে শিক্ষিকা রুবি আক্তারকে চড়-থাপ্পড় মারেন।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে দুটি পক্ষ তৈরি হলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল এবং থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

হামলার শিকার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদ্যালয়ে দেরিতে আসায় সহকারী শিক্ষক রুবি আক্তারকে শোকজ করার কারণে তিনি ও তার স্বামী ক্ষিপ্ত হয়ে ভাড়া করা লোক দিয়ে আমার ওপর হামলা করে। পরে আমার স্ত্রী বিষয়টি শুনে বিদ্যালয়ে এসে রুবির সঙ্গে ঝগড়া করেন। এখন তারা বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করছেন।’

সহকারী শিক্ষক রুবি আক্তার বলেন, ‘পথে যানবাহন সঠিক সময়ে না পাওয়া আমি বিদ্যালয়ে আসতে মাত্র ১৫ মিনিটের মতো দেরি হয়। এ কারণে প্রধান শিক্ষক আমাকে শোকজ করেছেন। তিনি বিভিন্ন সময় আমাকে উত্ত্যক্ত করাসহ নানাভাবে হয়রানি করেন। তার ওপর কোনো হামলা করানো হয়নি। উল্টো তার স্ত্রী বিদ্যালয়ে এসে সবার সামনে আমাকে চড়-থাপ্পড় মেরেছেন। আমি এ ঘটনার বিচার চাই।’

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মুন্না খান শাহীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত হাফিজুর রহমান মিস্টার বলেন, ‘সহকারী শিক্ষক রুবি আমার চাচি হয়। তাকে বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষক শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দিচ্ছিলেন। এ বিষয়ে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। এতে প্রধান শিক্ষক আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে বাগবিতণ্ডা হয়, পরে আমি চলে আসি। এখন তিনি মারধর করেছি বলে অভিযোগ করছেন। এটা একেবারেই মিথ্যা।’

এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেছি প্রধান শিক্ষকের পাঞ্জাবি ছেঁড়া। মারধরের ব্যাপারে জানি না। সহকারী শিক্ষক রুবি আক্তারকে প্রধান শিক্ষক শোকজ করেছিলেন সে বিষয়ে আমি জানি। তবে রুবি আক্তার আমার কাছে শ্লীলতাহানি বা কু-প্রস্তাবের কোনো অভিযোগ করেনি। স্কুলের অন্যান্য শিক্ষকও এ ব্যাপারে অবগত নন বলে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি মিস্টার ও শাহীন নামের দুই ব্যক্তি প্রধান শিক্ষককে মারধর করেছেন। আর প্রধান শিক্ষকের স্ত্রী এক নারী শিক্ষককে মারধর করেছেন। তবে এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ