ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে? জমে ক্ষীর নয়, বরফ হবে ক্যানসার কোষ! হাড়হিম ঠান্ডায় ধ্বংস হবে, এল নতুন থেরাপি হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ ঈদুল আজহা সম্ভাব্য তারিখ বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল 'পদত্যাগ করব না, সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাব', বিস্ফোরক মমতা ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প জীবননগরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প

আলজাজিরার অনুসন্ধান: শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ংকর চিত্র ফাঁস

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:৫৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:৫৪:২৮ অপরাহ্ন
আলজাজিরার অনুসন্ধান: শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ংকর চিত্র ফাঁস ছবি: সংগৃহীত
আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট নতুন গোপন কল রেকর্ড প্রকাশ করেছে। যেখানে পাওয়া গেছে, কীভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন।

আলজাজিরার দাবি, তাদের হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ, যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর ‘ওপেন অর্ডার’ দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে। প্রামাণ্যচিত্রটিতে ২০২৪ সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা, সিদ্ধান্ত ও দমননীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়েছে।

১৫০০ নিহত, গুলি ছোড়া হয়েছে ৩০ লাখের বেশি

তিন সপ্তাহব্যাপী চলা আন্দোলনে ১৫০০ জন নিহত হয়েছেন, ২৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী ৩০ লাখেরও বেশি রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেছে আলজাজিরা।

প্রকাশিত একটি ফোনালাপে, ১৮ জুলাই ২০২৪ তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপশকে বলেন- ‘আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে। আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি। এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানে গুলি করবে... আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম। আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম।’

অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন- ‘যেখানে তারা কোনো জটলা দেখছে, সেটি ওপর থেকে- এখন তো ওপর থেকেই হচ্ছে এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। কিছু সরেছে।’

প্রামাণ্যচিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন, বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন।

আবু সাঈদ হত্যাকাণ্ড: ৫ বার বদলানো হয় পোস্টমর্টেম

আন্দোলনের মুখ হয়ে ওঠা ছাত্র আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রামাণ্যচিত্রে দাবি করা হয়, সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন।

তদন্তে জানা গেছে, রিপোর্টটি পাঁচবার পরিবর্তন করে গুলির কোনো উল্লেখ মুছে ফেলা হয়। পরে আতঙ্কে থাকা আবু সাঈদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয়।

ইন্টারনেট বন্ধে ‘কৌশল’

আলজাজিরার দাবি, তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কীভাবে শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল।

আওয়ামী লীগের বক্তব্য: রেকর্ডিং অস্বীকার

আল জাজিরাকে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ বলেছে, শেখ হাসিনা কখনও ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ দেননি এবং ১৮ জুলাইয়ের রেকর্ডিংকে ভুয়া বলেছে তারা। একইসঙ্গে, আবু সাঈদের পরিবারের আতঙ্ক নিয়ে দুঃখ প্রকাশ করলেও, সরকার বাহিনীর অসদাচরণ তদন্তে শেখ হাসিনার আগ্রহ ছিল বলেও দাবি করেছে।

তারা আরও জানায়, ইন্টারনেট বন্ধের কারণ ছিল আন্দোলনকারীদের ‘ভাঙচুরে’ ইন্টারনেট অবকাঠামোর ক্ষতি। সূত্র: যুগান্তর

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি