ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু

​ফুলবাড়ীতে বৃষ্টিতে পচছে বোরো ধান, কৃষক চিন্তিত

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:০৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:০৯:৩০ অপরাহ্ন
​ফুলবাড়ীতে বৃষ্টিতে পচছে বোরো ধান, কৃষক চিন্তিত ​ফুলবাড়ীতে বৃষ্টিতে পচছে বোরো ধান, কৃষক চিন্তিত
টানা খরার পর দিনাজপুরের ফুলবাড়ীতে দমকা হাওয়া ও অবিরাম বৃষ্টির কারণে মাঠে পাকা বোরো ধান নষ্ট হচ্ছে। ১২ মে থেকে চলমান বৃষ্টিতে অনেক কৃষক ফসল কাটলেও তা মাড়াই ও শুকাতে পারছেন না, আর যারা কাটা সম্ভব হয়নি, তাঁদের জমিতে ধান ঝরে পড়ছে। পানি জমে মাটি ভেজা থাকায় কৃষকরা বাধ্য হয়ে এলাকার পাকা সড়ক ব্যবহার করছেন।
কৃষকরা জানাচ্ছেন, ভেজা ও নরম মাটিতে ধান শুকানোর চেষ্টা করলে তা আরও ভিজে যাচ্ছে। বৃষ্টি হলে বারবার ধান তুলে রাখতে হয়। অধিকাংশ ক্ষেতের ধান পেকে গেছে, কিন্তু কাটতে না পারায় ঝড়-বাতাসে শীষ থেকে ফসল ঝরে পড়ছে। কেটে বাড়ি আনার পরও মাড়াই, পরিষ্কার ও শুকানোর সুযোগ না পাওয়ায় ধানে চারা গজানো সম্ভব।
নূরে আলম সিদ্দিকী, তারাপদ রায়, মহিদুল ইসলাম, পরিক্ষীত চন্দ্র রায়, হিরেন্দ্র নাথ বর্মন, আমিনুল ইসলামসহ স্থানীয় কৃষকরা একই সমস্যার কথা জানিয়েছেন। তারা বলছেন, অন্যবারের তুলনায় এবার ধানের ফলন ভালো হলেও খরচ বাদে লাভের আশা কম। বাজারে দাম কমে গেছে, প্রতি মণ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় কম। ফলে ঋণে আটকে পড়ার শঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবারে ফুলবাড়ীর ১৪,১৮৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯৫,৭৬০ মেট্রিক টন ধানের উৎপাদনের। আবাদ এবং ফলন উভয়ই ভালো হয়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, মৌসুমি বৃষ্টিপাত ২০ মে পর্যন্ত চলবে এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে, যার ফলে বৃষ্টি কয়েকদিন স্থায়ী হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান বলেন, সাধারণ বৃষ্টিতে বিশেষ ক্ষতির আশঙ্কা নেই, তবে শিলাবৃষ্টি হলে সমস্যা হতে পারে। ধান কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে ৮০ শতাংশ পেকে গেলে কাটতে শুরু করতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০