ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোবাস-পিকআপের সংঘর্ষে নিহত ২

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:৪৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:৪৭:১৬ অপরাহ্ন
এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোবাস-পিকআপের সংঘর্ষে নিহত ২ ছবি: সংগৃহীত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস, মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলার কুতুবপুরে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুরের মৃত ধলা বিশ্বা‌সের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও মামুন বিশ্বা‌সের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। নিহতরা সম্পর্কে পুত্রবধূ ও শ্বশুর। মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা রাজধানী ঢাকায় যাচ্ছিল বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসটির সজোরে ধাক্কা দেয়। একই সময় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানটিকে পূর্বাশা প‌রিবহ‌ন নামের এক‌টি যাত্রীবাহী বাসও পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ফিরোজা বেগম ও তার শ্বশুর মাসুদ বিশ্বা‌সের মৃত্যু হয়। এতে মাইক্রোবাস ও বাসের আরও পাঁচ যাত্রী আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম। ওসি জানান, ‘ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩