ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেটের জেদি চর্বি গলানোর জন্য কয়েক মিনিটের ব্যায়ামই যথেষ্ট ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনা, প্রাণহানি ৩৯৪ পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মেকআপের পরত থাকলেও বুঝবে না কেউ, শিখে নিন কৌশল চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী শাপলা খাতুন গ্রেফতার আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮১৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী যে ৭ অভ্যাসে ইবাদত করা সহজ খার্গ আইল্যান্ডে গিয়ে ইরানের তৈলভান্ডার দখল করতে পারে আমেরিকা! দাবি ট্রাম্পের শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, বর্ষার আগে সব ড্রেন পরিষ্কারের নির্দেশ পদ্মায় নৌভ্রমণে অতিরিক্ত ভাড়া অভিযোগে রাসিকের পরিদর্শন, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ নিউ ইয়র্কে মসজিদে ভাঙচুর, কোরআন ছিঁড়ে দরজায় মলমূত্র লেপন যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার নাশকতার পরিকল্পনা বানচাল: চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ২

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:৩৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:৩৫:০৫ অপরাহ্ন
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ২ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ২
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৯০০ গ্রাম গাঁজা এবং ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা ও ডিবি পুলিশ।

বুধবার (২৩ জুলাই)  সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর রাজপাড়া থানার বুলনপুর থেকে গাঁজাসহ মিরাজকে এবং রাত সাড়ে ৯টায় নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা থেকে ট্যাপেন্টডল ট্যাবলেট সহ হৃদয়কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মো: মিরাজ হোসেন (২০) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে ও মো: হৃদয় (২৬) চন্দ্রিমা থানার হাজরা পুকুর ডাবতলা এলাকার মো: বাবর আলীর ছেলে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় একজন গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আরএমপি’র রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: তরিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে অভিযান চালিয়ে মিরাজকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অপর এক অভিযানে একই দিন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: শাহ আলী ও তার সঙ্গীয় ফোর্স রাত সাড়ে ৯টায় নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা থেকে আসামি হৃদয়কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী শাপলা খাতুন গ্রেফতার

চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী শাপলা খাতুন গ্রেফতার