ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:১৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:১৫:১৭ অপরাহ্ন
রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রতিকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে অচেতন অবস্থায় মুড়াপাড়া কলেজের পেছন থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মেয়েটি বর্তমানে ওই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এ ঘটনায় একাদশ শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর মা রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।

কলেজছাত্রীর বাবা জানান, মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশে তার মেয়ে বাড়ি থেকে বের হয়। পরে দুপুরে তাদের ফোন দিয়ে মেয়েকে অপহরণের কথা জানিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তবে এ ঘটনায় থানায় গিয়ে সহযোগিতা চাইলেও পুলিশ সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন তিনি।

মেয়েটির বাবা বলেন, অপহরণকারীদের ফোন পেয়ে তিনি রূপগঞ্জ থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলে সহযোগিতা চাইলে ওসি লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। পরে থানায় একটি লিখিত অভিযোগ করার পর দায়িত্বরত দারোগা আব্দুল করিম তাকে সহযোগিতা না করে উল্টো বলেন তাদের মেয়ে কোনো ছেলের সঙ্গে প্রেম করে চলে গেছে। সেখানে খোঁজ করে দেখার জন্য বলেন। পরে বুধবার দুপুরে অচেতন অবস্থায় মেয়েকে মুড়াপাড়া কলেজের পেছনে ফেলে রেখে তাদের ফোন করে জানানো হয় মেয়েকে নিয়ে যেতে। সেই তথ্যমতে গিয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘অভিযোগ পেয়ে রাত ৮টা পর্যন্ত টহল দিয়েছি। যে মোবাইল নম্বর থেকে ফোন দেওয়া হয়েছিল, সেটি বন্ধ ছিল। তারপরও সর্বোচ্চ চেষ্টা করেছি। তাদের সহযোগিতা করা হয়নি এ অভিযোগ সঠিক নয়। (গতকাল) দুপুরে উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যাই। ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ভিকটিমের পরিবার আমার কাছে এলে ভিকটিমকে উদ্ধারে আমাদের অভিযান পরিচালনা করা হয়। তবে টাকা চাওয়ার নম্বরটি বন্ধ থাকায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার