ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ, পুঠিয়া থানায় মায়ের লিখিত আবেদন পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইর মৃত্যু ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার

তানোরে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী পিতল-কাঁসা শিল্প

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১১:৫৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:৫৭:৫৭ পূর্বাহ্ন
তানোরে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী পিতল-কাঁসা শিল্প ফাইল ফটো
রাজশাহীর তানোরে আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে বিলুপ্তির পথে গ্রাম- বাংলার ঐতিহ্য পিতল কাঁসা শিল্প।  উপজেলার মুন্ডুমালা-চৌবাড়িয়া ও গোল্লাপাড়া হাট কাঁসা-পিতলের জন্য বিখ্যাত ছিল। এসব হাটে কাঁসা পট্টি নামে পৃথক পট্টি ছিলো।হাটবারে যেখানে কাঁসা-পিতল ব্যবসায়ীরা সারিবদ্ধভাবে কাঁসা-পিতলের পসরা নিয়ে বসতেন।

জানা গেছে, উপজেলায় বিয়ে, বৌভাত ও সুন্নতে খাতনা ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে কাঁসা-পিতলের জিনিসপত্র উপহার দেওয়ার রেওয়াজ ছিল। পিতল-কাঁসার নিখুঁত নকশার এসব তৈজসপত্র ওজন ও নকশা দিয়ে মূল্যায়ন হতো। ওই সময় শুধু দেশে নয়, দেশের বাইরেও ছিল এর প্রচুর চাহিদা। এছাড়া পর্যটকরা একসময়ে কাঁসা-পিতলের মধ্যে কারুকাজ খচিত বিভিন্ন দেব-দেবী ও জীবজন্তুর প্রতিকৃতি জিনিসপত্রগুলো নিয়ে যেতো।

এক সময়ে গোল্লাপাড়া বাজারের কাঁসা, তামা ও পিতল শিল্পের খুব সুনাম ছিলো। বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে পিতল কাঁসার জিনিসপত্র দেয়া হতো। আবার উপহার পাওয়া পিতল কাঁসার জিনিসপত্র পুরাতন হয়ে গেলে বাজারে নিয়ে পলিশ (ছিলে) করিয়ে আবার নতুনের মত চকচকে করা হতো। দেখে বুঝার উপায় নেই যে এটি পুরাতন ছিল। পলিশ করানো পিতলের জিনিসপত্র পুনরায় অন্যত্র সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে দেয়া হতো। এক সময় গোল্লাপাড়া মহল্লার আব্দুল আজিজ, হাদু ও ভদু মন্ডলসহ কয়েকটি পরিবার ছিলো এই পিতল-কাঁসা নির্ভর। পিতল-কাঁসার ব্যবসা করে তারা জীবীকা নির্বাহ করতেন।

জানা যায়, ১৫৭৬ থেকে ১৭৫৭ সালে মোগল শাসনামলে এদেশে তামা, কাঁসা ও পিতলের ব্যবহার শুরু হয়। এসব ধাতু দিয়ে তারা ঢাল, তলোয়ার, তীর, ধনুক, বন্দুক এবং কামান তৈরি করেন। ব্রিটিশ শাসনামলে এই শিল্পের প্রসার ঘটে এবং বাংলার ঘরে ঘরে এর ব্যবহার শুরু হয়। শুধু তাই নয়, বিত্তশালী পরিবারগুলোতে এসব পণ্য খুব জনপ্রিয় হয়ে ওঠে। সেই সুবাদে এই শিল্পের ছোট বড় অনেক কারখানা গড়ে ওঠে। শত শত বছর ধরে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে থালা বাসন, কলস, জগ, বদনা ও গৃহস্থালির নানা কাজে ব্যবহার হত কাঁসা পিতলের তৈরি সামগ্রী। এমনকি জমিদাররাও ব্যবহার করত এ ধরনের তৈজসপত্র। বিভিন্ন ধরনের সৌখিন সামগ্রী হিসেবে সকলের গৃহে শোভা পেত কাঁসা পিতলের তৈরি মনোমুগ্ধকর সামগ্রী। এমনি করে সকলের কাছে এর যথেষ্ট কদর ছিল। নিত্য নতুন সিরামিক, মেলামাইন, কাঁচ ইত্যাদির সামগ্রী সহজলভ্য হওয়ায় মানুষ পিতল-কাঁসার ব্যবহার একেবারেই কমিয়ে দিয়েছেন। নিকট অতীতেও পিতল-কাঁসা সামগ্রী গ্রামবাংলার ঘরে ঘরে নিত্য ব্যবহৃত সামগ্রী হিসেবে দেখা যেতো। বর্তমান আধুনিকতার ছোঁয়ার সঙ্গে সঙ্গে এসবের ব্যবহারে ভাটা পড়েছে।

কোকারিজ ব্যবসায়ী আলামিন আলী ও ইসলাম বলেন, ৯০ দশকে বিয়ে-সাদি সামাজিক সব অনুষ্ঠানে পিতলের কলস, পান দান ডেক ও কাঁসার জিনিসপত্র উপহার দিতো। এখন বিয়ে সাদিতে ডিনার সেট ও কাঁচের জিনিসপত্র উপহার হিসেবে দেয়া হয়। এখন আর কাঁসা-পিতলের কদর নেই, তাই অনেক আগেই কাঁসা-পিতলের জিনিসপত্রের ব্যবসা বন্ধ করে দিছি।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামা, কাঁসা ও পিতলের পণ্যের ব্যবহার কমে যাওয়া, মূল্য বৃদ্ধি পাওয়া এবং কারিগরদের পেশা বদলের ফলে এ শিল্প এখন বিলুপ্তপ্রায়।অপরদিকে আধুনিক, বৈচিত্র্যময় ও স্বল্প মূল্যের প্লাস্টিক এবং মেলামাইনের পণ্য সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারছে না এই শিল্প। এই ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে জড়িত শিল্প ও ব্যবসায়ীরা মন্দা গতির কারণে অন্য ব্যবসায় চলে গেছে। ফলে আবহমান বাংলার ঐতিহ্যবাহী কাঁসা, তামা ও পিতল শিল্প এখন বিলুপ্তির পথে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন