ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের ছোট গুনাহও ধ্বংসের কারণ ১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান মার্কিন-ইজরায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান দেশে স্বর্ণের দামে ফের বড় পতন জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী শিশুদের ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নগরীতে বিপুল পরিমান গাঁজা-হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু ২ ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

১৭বছর পর বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ১০:১৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ১০:১৫:৪১ অপরাহ্ন
১৭বছর পর বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেফতার ১৭বছর পর বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেফতার
রাজশাহী বাঘায় ১৭ বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টায় বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার পলাতক আসামী মোঃ মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২), একই থানার নারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। 

বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে, রাজশাহীর বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া এলাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে আছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশের নিকট হস্তান্তর করে র‌্যাব-৫। 

বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

উল্লেখ্য, গ্রেফতার আসামী লিটন গত ১৭বছর পূর্বে বিপুল পরিমাণ ফেনসিডিল-সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি