ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের সরকার দাম বাড়ালেও ঠাকুরগাঁওয়ে চামড়া শিল্পে ধস: ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার -২ বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা: মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন না যুক্তরাষ্ট্রে কসাই সংকট: কোরবানির মাংস পেতে হাজারো প্রবাসীর ভোগান্তি যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড জয়পুরহাটে ঈদের সকালে অটোরিকশা উল্টে প্রাণ গেল দুই শিশুর গলায় মাংস আটকে মাদরাসার ছাত্রীর মৃত্যু নাটোরের লালপুরে অটোরিকশা দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত মাংস বণ্টন মসজিদে নাকি বাড়িতে— বিতর্কে সংঘর্ষ, ঈদ জামাত পণ্ড পল্লী বিদ্যুতের ডিজিএম নারী কেলেঙ্কারিতে জনতার হাতে ধরা, মুচলেকায় মুক্তি ঈদের দিনে মেয়ে-জামাই আর নাতির মরদেহ দেখে অঝোরে কাঁদলেন বৃদ্ধ বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম বিয়ে করতে না পেরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যারা অভিযোগ যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর আব্বাসে ফের মার্কিন হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের কিউবার দিকে নজর ওয়াশিংটনের? ক্যারিবীয়ে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

রাকসু নির্বাচনের তফসিল তারিখ ঘোষণা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৫১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৫১:২৯ অপরাহ্ন
রাকসু নির্বাচনের তফসিল তারিখ ঘোষণা রাকসু নির্বাচনের তফসিল তারিখ ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ২৮ জুলাই ঘোষণা করা হবে।

বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে তফসিল ঘোষণার দাবিতে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। তফসিলের তারিখ ঘোষণার পর কর্মসূচি স্থগিত করে সংগঠনটি।

রাকসু নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে ২৮ জুলাই বেলা তিনটায় সিনেট ভবনে তফসিল ঘোষণা করা হবে। ওই ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তফসিল পাওয়া যাবে।

এর আগে বিকেল চারটার দিকে তফসিল ঘোষণার দাবিতে রাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইসলামী ছাত্রশিবির। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘নির্বাচন কমিশনারের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করছি। তফসিল ঘোষণার দিন আমরা সিনেট ভবনের সামনে অবস্থান করব।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক

নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক