ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

পত্নীতলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৪৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৪৭:৩৮ অপরাহ্ন
পত্নীতলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন পত্নীতলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন
পত্নীতলায় পরিকল্পনা নওগাঁর উপ-পরিচালকের নির্দেশে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ১৯ থেকে ২৪ জুলাই পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ/২৫ পালিত হয়েছে।

বুধবার চলমান কার্যক্রমের শেষ দিনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিভাগীয় মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় দুঃখ প্রকাশ এবং দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় মাসিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয় নওগাঁর উপ-পরিচালক গোলাম মোঃ আজিম। 

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে অত্র ডিপার্টমেন্টকে একটি জনকল্যাণমুখী দপ্তর হিসেবে প্রতিষ্ঠিত করতে উপস্থিত পরিবার পরিকল্পনার সকল স্টাফদের উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন গর্ভবতী মায়েদের দুগ্ধ পান এর কিছু নিয়মাবলী যেমন দুগ্ধদানকালে মা ও শিশুর  আই কন্টাক্ট মা ও সন্তানের পরবর্তী জীবন যাপনের সম্পর্ককে গভীরভাবে প্রতিষ্ঠিত করে থাকে। যা আমরা অনেকেই জানিনা, এটি অনুধাবনের চেষ্টাও করিনা।এছাড়াও তিনি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা ও বয়সন্ধি কালীন কাউন্সেলিং বৃদ্ধির জন্য স্কুলিং প্রোগ্রামের উপরে অধিকতর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম সহ পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক