ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

কথা কম বললে যেভাবে মুক্তি মিলে

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৪:০৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৪:০৩:০০ অপরাহ্ন
কথা কম বললে যেভাবে মুক্তি মিলে ছবি: সংগৃহীত
কথা বলা মহান আল্লাহর নিয়ামত। কথা বলতে পারেনা এমন ব্যক্তিরাই বুঝে কথা বলতে পারাটা কতবড় নিয়ামত। কথা বলতে হবে-- জেনে-বুঝে ও হিসেব করে।

আমরা কত কথাই না বলি, রাতে ঘুমানোর পূর্বে একটু হিসেব মিলিয়ে নেওয়া জরুরি ভালো ও মন্দের। কথা বলার নেয়ামত পেয়ে নিজ ইচ্ছে অনুযায়ী যখন তখন যেখানে সেখানে কথার মাধ্যমে শক্তি প্রয়োগ করা উচিত নয়। ভালো মন্দ  সকল কথাই লিপিবদ্ধ করা হয়। মহান আল্লাহ বলেন, 

 
মানুষ যে কথাই উচ্চারণ করে, তা লিপিবদ্ধ করার কাজে সচেতন পাহারাদার ফেরেশতা তার নিকটে রয়েছে। (সুরা কাফ, আয়াত: ১৮।) 

প্রয়োজনের বেশী কথা বললে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন সমস্যার সম্ভাবনা রয়েছে। আপনি লক্ষ্য করুন, অধিকাংশ সমস্যাই সৃষ্টি অতিরিক্ত কথা বলার কারণেই । মিথ্যা, গিবত, চোখলখুরী, অশ্লীলতা প্রকাশ ও অহংকারী মনোভাব এবং ঝগড়া বিবেদ সৃষ্টির মূল কারণ অতিরিক্ত কথা বলা।

তিরমিজি শরিফে উল্লেখ রয়েছে, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! আপনি আমার ক্ষেত্রে যা কিছুর আশঙ্কা করেন, এর মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কাজনক কোনটি? তখন রসুলুল্লাহ তাঁর নিজের জিহ্বাটি ধরে বললেন- এটা সবচেয়ে আশঙ্কাজনক।

কথা বলতে পারলেই জয়ী হওয়া যায় না।  প্রথমেই অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। অতঃপর জেনে শুনে সতত্য যাচাই করে সতর্কতা অবলম্বন করে নম্র ভাষায় বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে। মনে রাখতে হবে আমার প্রতিটি কথাই লিপিবদ্ধ করা হচ্ছে।  সর্বদা মিথ্যা পরিহার করে সত্য বলতে হবে। বিশৃঙ্খলা এড়িয়ে অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থেকে শত্রুকে বন্ধু বানানোর মতো কথা বলা জরুরি। কথা বললে ভালো কথা বলা উচিত, অন্যথায় চুপ থাকাই উত্তম। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
 
যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে; নচেৎ চুপ থাকে। (বুখারি শরিফ) 

কথা কম বলা গুরুত্বপূর্ণ ইবাদত। কথা কম বলা ব্যক্তির শত্রুও কম। সর্বদা কথার সাথে কাজেরও মিল রাখা চাই। সুযোগ পেলেই অনার্থক ও খেয়াল খুশিমতো কথা বলা পরিহার করতে পারলেই দুনিয়াবী ধ্বংস ও জাহান্নামের আজাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নীরব থাকে সে মুক্তি পায়। (তিরমিজি)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১