ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

গায়ের জোরেও সেরা মেসি

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৫৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৫৫:২৮ অপরাহ্ন
গায়ের জোরেও সেরা মেসি লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি ফুটবলের জাদুতে মুগ্ধ করেছেন সারা বিশ্বকে। তবে দীর্ঘদেহী স্প্যানিশ গোলকিপার ডেভিড ডি হেয়াকে গায়ের জোরে মুগ্ধ করেছেন সর্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা! 

বল পায়ে তার দক্ষতা অতুলনীয় হলেও ছোট শারীরিক গঠনের জন্য কখনোই পেশিনির্ভর ফুটবল খেলতে দেখা যায়নি মেসিকে। শান্ত স্বভাবের মেসিকে দুর্বল ভেবে ধোঁকা খেয়েছিলেন ডি হেয়া। কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দেওয়ার পর তার উপলব্ধি, মেসির শরীর যেন পাথর দিয়ে তৈরি!

ডি হেয়ার ক্যারিয়ার শুরু আতলেতিকো মাদ্রিদে। মেসি তখন বার্সেলোনায় খেলেন। ইতালির একটি সংবাদমাধ্যমকে ডি হেয়া লা লিগায় মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে বলেছেন, ‘আতলেতিকো মাদ্রিদে খেলার সময় আমি ছিলাম টগবগে তরুণ। ভেবেছিলাম মেসিকে মাঠে আমার উপস্থিতির একটি শক্ত বার্তা দেব। বক্সের কাছে একটি শট ব্লক করার সময় মেসি আমার পাশে ছিল। বল ক্লিয়ারের আগে কাঁধ ও শরীরের সব শক্তি দিয়ে তাকে ধাক্কা মারি। ভেবেছিলাম, উড়ে গিয়ে তিন মিটার দূরে পড়বে বেচারা।’ 

তিনি বলেন, ‘বিশ্বাস করুন, আমি তাকে এক ইঞ্চি নড়াতে পারিনি। মেসি যেন মার্বেলের তৈরি! আবার বলছি, ধাক্কায় অনেক জোর ছিল। দেখতে ছোট মনে হলেও তার শরীর অবিশ্বাস্য শক্তিশালী। মানসিকতাও একই রকম।’

আধুনিক ফুটবলের আরেক দিকপাল ক্রিশ্চিয়ানো রোনালদোকেও খুব কাছ থেকে দেখেছেন ডি হেয়া। ম্যানচেস্টার ইউনাইটেডে তারা সতীর্থ ছিলেন। রোনালদোকে নিয়ে ডি হেয়ার মূল্যায়ন, ‘৪০ বছর বয়সেও সে সমানে গোল করে যাচ্ছে, শিরোপা জিতছে। এটা মোটেও স্বাভাবিক নয়। সে যেন পশু! রোনালদো যেভাবে নিজের যত্ন নেয়, তা অবিশ্বাস্য। ২০ বছর ধরে একই ছন্দে খেলে যাওয়া মুখের কথা নয়। এজন্যই রোনালদো ও মেসি অন্যদের চেয়ে আলাদা।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ