ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু মান্দায় বনাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি:রাণীশংকৈলে র‍্যালি,মহড়া ও আলোচনা সভা ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’ রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৩৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৩৬:৩২ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত
ইচ্ছা ছিলো জন্মশহর কিংস্টনের স্যাবাইনা পার্কে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার। আর সেই চাওয়াটা পূরণ হয়েছে আন্দ্রে রাসেলের। তবে হয়তো তার দু:খ এতোটুকুই যে শেষ ম্যাচে জয়ী হয়ে বিদায় নিতে পারলেন না রাসেল।

সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ৮ উইকেটে। স্যাবাইনা পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে ব্যাট হাতে অসাধারণ ব্যাটিং করেন রাসেল। ৪ ছক্কা ও ২ চারে, ১৫ বলে করেন ৩৬ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে দুই ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া। এরপরই শুরু হয় জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের তাণ্ডব। তারা দু’জন মিলে ২৮ বল ও ৮ উইকেট বাকি রেখে জিতে যায় ম্যাচ।

স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭২/৮ (কিং ৫১, রাসেল ৩৬, মোতি ১৮*, চেজ ১৬ হেটমায়ার ১৪; জাম্পা ৩/২৯, ম্যাক্সওয়েল ২/১৫, এলিস ২/৩৪, ডরশুইস ১/৩৭)।

অস্ট্রেলিয়া: ১৫.২ ওভারে ১৭৩/২ (ইংলিস ৭৮*, গ্রিন ৫৬*, মার্শ ২১, ম্যাক্সওয়েল ১২; হোল্ডার ১/২৮, জোসেফ ১/৫০, চেজ ০/১৪, রাসেল ০/১৬)।

এই জয়ের মধ্য দিয়ে ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে এগিয়ে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮

রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮