ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ঘে নিহত ১

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৩১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৩১:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ঘে নিহত ১ ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন ৬ জন। 

বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের কাছে আমন জমিতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত ব্যক্তির নাম কবির মিয়া (৪০)। তিনি সোনাপুর গ্রামে নূর আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিকন্দর মিয়ার ছেলে তেরা মিয়া ও নূর আলী ছেলে কবির মিয়া মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েক দিন আগে গ্রামবাসী সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছিলেন। কিন্তু বুধবার সকালে সেই জমির দখল নিয়ে আবার দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়। গুরুতর আহত কবির মিয়াকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

সোনাপুর গ্রামের বাসিন্দা পান্ডারগাঁও ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ৩০ থেকে ৩৫ বছর আগে তেরা মিয়ার বাবা কবির মিয়ার বাবা নূর আলীর কাছে সাড়ে ৫ শতক জমি বিক্রি করেছিল। এ জমিটুকু তাদের দখলেও আছে। গত কয়েক বছর আগে ওই জমির পাশ দিয়ে সরকারি রাস্তা নির্মাণ করা হয়। এখন কবির মিয়া তাদের জমি রাস্তার নিচে চলে গেছে দাবি করে তেরা মিয়ার আরও জমি দখল করতে চায়। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে এবং বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে আবারও এ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।   

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, জমির বিরোধ নিয়ে সোনাপুর গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামের পরিস্থিতি শান্ত আছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার