ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ অগ্রগতি বাংলাদেশের

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:২৯:০৮ অপরাহ্ন
শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ অগ্রগতি বাংলাদেশের ফাইল ফটো
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর সর্বশেষ (ত্রৈমাসিক) হালনাগাদে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম, যেখানে গত বছর দেশটির অবস্থান ছিল ৯৭তম।

সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এই তালিকা তৈরিতে পাসপোর্টধারীদের ভিসামুক্ত, অন-অ্যারাইভাল এবং ই-ভিসা সুবিধার ওপর ভিত্তি করে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বছরের পাসপোর্ট শক্তিমত্তার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ)। তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (১৮৯ দেশ)।

তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে—
৪র্থ: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন (১৮৮ দেশ), ৫ম: গ্রিস, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড (১৮৭ দেশ), ৬ষ্ঠ: যুক্তরাজ্য (১৮৬ দেশ), ৭ম: অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড (১৮৫ দেশ), ৮ম: কানাডা, এস্তোনিয়া, সংযুক্ত আরব আমিরাত (১৮৪ দেশ), ৯ম: ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া (১৮৩ দেশ), ১০ম: আইসল্যান্ড, লিথুনিয়া, যুক্তরাষ্ট্র (১৮২ দেশ)

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশি পাসপোর্টের অবস্থান উন্নতির এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণে আরও সুবিধা পেতে পারেন দেশটির নাগরিকরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক