ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন তানোরে তিন বছর যাবত ঝুলে আছে ব্রীজ নির্মাণ ঝুঁকি নিয়ে চলাচল সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের ২০ দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু লোভ দেখিয়ে শিশুকে আখক্ষেতে নিয়ে গেলেন রাশেদ, অতঃপর... বাগমারায় জেলা প্রশাসকের পরিদর্শন, শিক্ষা উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি   আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, জানালো বিশ্বব্যাংক আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ আগামী শনিবার তিন দিনের সফরে রাজশাহী আসবেন ভূমিমন্ত্রী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি: বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নৌকাডুবির ২ দিন পর নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু উরফি জাভেদের খোলামেলা ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

পাকিস্তানে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ২৪২

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:২৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:২৬:৪৬ অপরাহ্ন
পাকিস্তানে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ২৪২ ছবি: সংগৃহীত
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান দুর্যোগে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৪২ জনে।

মঙ্গলবার (২২ জুলাই) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে— আকস্মিক বন্যা, ঘরবাড়ি ধসে পড়া, ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বজ্রপাত এবং ভূমিধসের কারণে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং ১২ জন শিশু। 

এরমধ্যে উত্তরাঞ্চলের গিলগিট বালতিস্তান প্রদেশে মঙ্গলবারের আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় ভেসে যাওয়া দশ থেকে পনেরো জন এখনও নিখোঁজ। উদ্ধার করা হয়েছে ২০০ জনেরও বেশি আটকে পরা পর্যটককে।

এনডিএমএ’র তথ্য অনুযায়ী, ২৬ জুন থেকে এ পর্যন্ত অন্তত ৫৯৬ জন আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল সংখ্যক গবাদি পশু মারা গেছে। বন্যায় সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে পাঞ্জাবে, সেখানে ১৩৫ জন প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, ২৫ জুলাই পর্যন্ত পাকিস্তানে দেশব্যাপী মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আগেই ভূমিধসের সতর্কতা জারি করে এনডিএমএ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন