ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

হংকং এবং সিঙ্গাপুরে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১২:৪৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১২:৪৬:৩৯ অপরাহ্ন
হংকং এবং সিঙ্গাপুরে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি হংকং এবং সিঙ্গাপুরে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি
দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ার বেশ কিছু অংশে ফের বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকং, সিঙ্গাপুর, চিন এবং তাইল্যান্ডে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণের হার।

স‌ংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই হংকং এবং সিঙ্গাপুরে সতর্কতা জারি হয়েছে। গত এপ্রিলে তাইল্যান্ডে সংক্রান উৎসবের পরে সংক্রমণের হারও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে হংকংয়ে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। রিপোর্টে বলা হয়েছে, হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। মার্চ মাস থেকেই কোভিড পরীক্ষার পজ়িটিভ হার ১.৭% থেকে বেড়ে ১১.৪% হতে শুরু করে। ২০২৪ সালের অগস্ট থেকে এখনও পর্যন্ত যা সর্বাধিক, জানাচ্ছে রিপোর্ট। মূলত বিবিধ শারীরিক সমস্যা রয়েছে এমন বয়স্ক ব্যক্তিদেরই কোভিড সংক্রমণের জেরে মৃত্যু হচ্ছে।

অন্য দিকে, সিঙ্গাপুরেও কোভিড আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ২০০। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ। গত এক বছরের নিরিখে সংখ্যাটি সর্বাধিক বলে রিপোর্টে জানা গিয়েছে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ফের কোভিড সংক্রমণ বৃদ্ধির সম্ভাব্য কারণগুলি হল— রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। সেই সঙ্গে কোভিডের শেষ বুস্টার গ্রহণের পরে যত সময় যাচ্ছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে।

সিঙ্গাপুরে বহু মানুষ এক বছরেরও বেশি সময় ধরে বুস্টার ডোজ় পাননি বলে জানা গিয়েছে। অন্য দেশগুলির ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি