ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

তিনি এই দেশের সত্যিকারের বীর: পড়শী

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:২৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:২৪:৪০ অপরাহ্ন
তিনি এই দেশের সত্যিকারের বীর: পড়শী সাবরিনা এহসান পড়শী। ছবি: সংগৃহীত
বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী নিজের সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কেন তিনি দুর্ঘটনার পর নিরাপদে সরে এলেন না, স্বামী মনছুর হেলালের এমন প্রশ্নে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকা বলেছিলেন ‘ওরাওতো আমার সন্তানের মতো, ওদের ফেলে কীভাবে আসি?’

সাহসিকতার প্রতীক সেই মাহরিন চৌধুরীকে নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী।

পড়শী লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দেন।

আরেকটি পোস্টে পড়শী লিখেছেন, আমরা দেশের জন্য আত্মত্যাগ করা অনেক মহান মানুষকে শহীদের মর্যাদা দিই ….  কিন্তু এমন একজন শিক্ষিকার আত্মত্যাগও কি সেই মর্যাদার থেকে কম কিছু?

তিনি বলেন, ‘দেশের প্রতি যখনই হতাশা ভর করে, তখন মাহরিন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন—এই দেশ এখনো বেঁচে আছে। আগুন আর আতঙ্কের মধ্যে নিজের কথা না ভেবে শিশুদের আগে বাঁচাতে ছুটে যাওয়া এই শিক্ষিকা শুধু একজন শিক্ষক নন—তিনি এই দেশের সত্যিকারের বীর। আল্লাহ্‌ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড