ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শ্রুতির সঙ্গে প্রেম করছেন 'সাইয়ারা'র আহান

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:১৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:১৯:০০ অপরাহ্ন
শ্রুতির সঙ্গে প্রেম করছেন 'সাইয়ারা'র আহান ছবি: সংগৃহীত
প্রথম ছবিতেই বাজিমাত। ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে পা রেখেছেন আহান পান্ডে, আর মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করছে। অনীত পাড্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আহান, আর এই জুটিকে দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। তবে ছবির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে আহান পান্ডের ব্যক্তিগত জীবন।

সম্প্রতি অভিনেত্রী শ্রুতি চৌহানের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গুঞ্জন ছড়িয়েছে, তিনি কি আহানকে ডেট করছেন? পোস্টটিতে শ্রুতি যে ভাষায় আহানকে সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন, তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে প্রেমের জল্পনা।

পোস্টে শ্রুতি লেখেন, "যে ছেলেটি সারা জীবন এই স্বপ্ন দেখেছে, যখন অন্য কেউ করেনি তখন যে বিশ্বাস করেছে, যে ছেলেটি এই মুহূর্তটির জন্য তার সর্বস্ব দিয়েছে—এই মঞ্চটি আপনার, আহান। আমি আপনাকে ভালবাসি এবং আমি আপনাকে নিয়ে গর্বিত।"

এই উষ্ণ বার্তার পর অনেকেই ধরে নেন, শ্রুতি ও আহানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আহানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—এই পোস্ট কেবল বন্ধুত্ব ও অভিনয়ের প্রতি শ্রুতির সত্যিকারের শ্রদ্ধা প্রকাশ করার উদ্দেশ্যেই লেখা হয়েছিল। রোম্যান্সের কোনও ইঙ্গিত ছিল না বলেই দাবি তাঁদের।

গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে আহান-অনীতা অভিনীত ‘সাইয়ারা’। সাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির মাত্র ছ’দিনেই ছবির আয় পৌঁছেছে ১৩২.২৫ কোটিতে। প্রথম ছবি হিসেবে এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি গোটা টিম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ