ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট

আচমকাই বুক ধড়ফড়, হার্ট অ্যাটাকের ধাক্কা সামলাবেন কী ভাবে?

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:১৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:১৬:২০ অপরাহ্ন
আচমকাই বুক ধড়ফড়, হার্ট অ্যাটাকের ধাক্কা সামলাবেন কী ভাবে? ফাইল ফটো
হার্ট অ্যাটাক। কথাটা শুনলেই মনে জন্ম নেয় আতঙ্ক। ধরুন, বাড়িতে আপনি একা। আচমকাই বুক ধড়ফড় করতে শুরু করল, চোখে অন্ধকার দেখলেন, সঙ্গে নিদারুণ শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে কী ভাবে সামলাবেন?

হার্ট অ্যাটাক বুঝলে উদ্বেগ বহু গুণ বেড়ে যাবে। সে সময়ে কী করা উচিত, তা মাথায় আসবে না চট করে। অথচ এই সময়েই মাথা ঠান্ডা রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারলেই বিপদ এড়ানো যাবে। একা থাকার সময়ে যদি হার্ট অ্যাটাক আসে, তা ঠিক কী কী করা উচিত সে বিষয়ে জেনে রাখা খুব জরুরি।

বসে পড়ুন বা শুয়ে পড়ুন
বুকে চাপ চাপ ব্যথা শুরু হলে বা হার্ট অ্যাটাকের লক্ষণ বুঝলে আগে বসে পড়ুন বা শুয়ে পড়ুন। এই ব্যাপারে চিকিৎসক সুশান মুখোপাধ্যায় জানাচ্ছেন, দাঁড়িয়ে থাকলে অঘটন ঘটতে পারে। বসে ডিপ ব্রিদিং শুরু করতে পারলে ভাল। নাক দিয়ে গভীর ভাবে শ্বাস টেনে ৪-৫ সেকেন্ড ধরে থেকে মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। এই পদ্ধতি টানা করে করে গেলে লাভ হতে পারে। 'ভেগাস নার্ভ'-কে সক্রিয় করে তুলতে হবে।

কী ওষুধ খাবেন?
নিশ্বাসের কষ্ট, বুকে পাথর চাপিয়ে দেওয়ার মতো ব্যথা, সেই সঙ্গে দরদর করে ঘাম এবং হাত, কাঁধ ও চোয়ালে ব্য়থা ছড়িয়ে পড়লে সময় নষ্ট না করে সরবিট্রেট জাতীয় ওষুধ জিভের নীচে রাখুন। তা না থাকলে, চারটি অ্যাসপিরিন চিবিয়ে খেতে পারেন। মোট ৩০০ মিলিগ্রামের অ্যাসপিরিন খেতে হবে। এই ওষুধ রক্ত পাতলা করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, যা হার্ট অ্যাটাকের তীব্রতা কমাতে সাহায্য করতে পারে। যদি হার্টের গোলমাল আগে থেকেই থাকে, তা হলে এমন ওষুধ হাতের কাছে রাখতে হবে। তবে ডোজ় অবশ্যই চিকিৎসককে জিজ্ঞাসা করে নিতে হবে।

ঢিলাঢালা পোশাক পরুন
শরীরে অস্বস্তি শুরু হলে ঢিলাঢালা পোশাক পরুন। গলা বন্ধ বা আঁটসাঁট পোশাক পরে থাকলে, তা তৎক্ষণাৎ বদলে ফেলুন। এমন পোশাক পরুন, যাতে শ্বাস নিতে সমস্যা না হয়।

খাবার বা জল খাবেন না
ওই সময়ে কোনও খাবার বা জল খেতে যাবেন না। এতে খাবার বা জল শ্বাসনালিতে আটকে গিয়ে বিপদ ঘটতে পারে। অ্যাসপিরিন খাওয়ার সময়ে খুব সামান্য জল দিয়ে ওষুধ খেতে হবে বা ওষুধ চিবিয়ে খেতে পারেন।

নিজেকে সিপিআর দেওয়া কি যায়?
অনেকে বলেন, বুকে ব্যথা ও শ্বাসের কষ্ট শুরু হলে জোর করে কেশে কফ বার করার চেষ্টা করলে অনেক বড় বিপদ থেকে বাঁচা যায়। একে বলে ‘কাফ সিপিআর’। কিন্তু চিকিৎসা বিজ্ঞান এই ব্যাপারে এখনও বিশ বাঁও জলে। দেখা গিয়েছে, কয়েকটি ক্ষেত্রে কিছুটা উপকার পেলেও যদি পদ্ধতি ভুল হয়, তা হলে উল্টো ফল হতে পারে। চিকিৎসক জানালেন, কাফ সিপিআর করতে গেলে তার পদ্ধতি আছে। ওই সময়ে বেশি জোরে কাশলে হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে ডিপ ব্রিদিং করা ভাল অথবা ফোন করে সাহায্য চান। কাছাকাছি হাসপাতালের নম্বর থাকলে ফোন করুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি