ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে সিটি কর্পোরেশন এর প্রকৃত বক্তব্য এক বছরে তিন বার বিষ প্রয়োগ রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ॥ ১৫লাখ টাকার ক্ষতি হাট শাওলী গ্রামের সাবেক ইউপি সদস্য কে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ জুনেই মা হওয়ার কথা ছিল মিতুর; গর্ভের সন্তানসহ মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মামলা সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেট মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন শান্ত মার্ডি, ঘরে মিলল ঝুলন্ত মরদেহ পূর্ব বিরোধের জের ধরে গাবতলীতে ইট পাটকেল নিক্ষেপ থানায় অভিযোগ দায়ের গাবতলীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধন নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার লালপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারী গ্রেপ্তার গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী হজের শিক্ষা ধরে রাখার ৬ উপায় রাতভর ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় মৃত্যু অন্তত ১১ রশ্মিকা একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ!

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:৫৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:৫৬:৪৩ অপরাহ্ন
আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন'২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান । তিনি মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেন। সভায় কিশোর অপরাধের বর্তমান প্রবণতা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঁদাবাজ, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে বলেন।

জুন ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনার পাশাপাশি জুলাই মাসে গৃহীত পদক্ষেপের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নানা বাস্তবধর্মী কৌশল প্রণয়ন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সহ আরএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর গুরুত্বপূর্ণ পুলিশ সংস্থার প্রতিনিধিগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার

রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার