ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

'ধবধবে ফর্সা নই বলে বাদ দিয়ে দিল': বাণী

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:৩৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:৩৯:৩৮ অপরাহ্ন
'ধবধবে ফর্সা নই বলে বাদ দিয়ে দিল': বাণী ছবি: সংগৃহীত
বলিউডের ঝলমলে পর্দার পেছনে বরাবরই চাপা পড়ে যায় কিছু অস্বস্তিকর বাস্তবতা—তার মধ্যে অন্যতম হল সৌন্দর্যের অদ্ভুত মানদণ্ড আর বর্ণভিত্তিক বৈষম্য। এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী বাণী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুধুমাত্র গায়ের রং ‘মিল্কি হোয়াইট’ না হওয়ায় তাঁকে বাদ দেওয়া হয়েছিল একটি ছবির কাস্ট থেকে।

বাণীর কথায়, “সরাসরি বলা হয়নি ঠিকই, কিন্তু আমার কানে এসেছিল—পরিচালক নাকি বলেছেন আমি যথেষ্ট ফর্সা নই, তাই আমাকে নেওয়া যাবে না। আমি ভেবেছিলাম, যদি এটাই শর্ত হয়, তবে আমি নিজেই এমন ছবিতে কাজ করব না। তিনি যেন তাঁর ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ খুঁজে নেন, আমি আমার যোগ্য পরিচালককে খুঁজে নেব।”

তবে এটা শুধু ত্বকের রং নয়, অভিনেত্রীর মতে শরীর নিয়েও চলে সমান নজরদারি। “অনেকে বলেন, আমি নাকি খুব রোগা, একটু মোটা হলেই নাকি ভাল লাগবে। কারণ পুরুষ দর্শক নাকি ভারী চেহারার মেয়েদের পছন্দ করেন। কিন্তু আমি আমার মতোই থাকতে পছন্দ করি। আমি ফিট, আমি সুস্থ, আর আমি নিজের মতো ঠিক আছি,” বলেন বাণী।

তাঁর মতে, মেয়েরা যখন নিজে দাঁড়িয়ে কথা বলেন, প্রতিবাদ করেন বা মতামত জানান, তখনই সেটাকে ‘রাগ’ বলে দেগে দেওয়া হয়। “সব মেয়েরা কি সবসময় রেগে থাকে? একটুও না। নিজের কথা বলা, আত্মবিশ্বাস দেখানো মানেই রাগ নয়,” বলেন তিনি।

কাজের দিক থেকে বাণী এখন ব্যস্ত ‘মণ্ডলা মার্ডার্স’ ওয়েব সিরিজে। যেখানে তাঁকে দেখা যাবে এক সাহসী তদন্তকারীর ভূমিকায়। সিরিজটি পরিচালনা করছেন ‘মর্দানি’ খ্যাত গোপী পুথরন। পরিচালক জানিয়েছেন, এখনকার দর্শক নারীর শক্তিকে নতুন চোখে দেখছেন—আর সেই বদলের প্রতীক হয়ে উঠছেন বাণীর মতো অভিনেত্রীরা।

পাশাপাশি, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সঙ্গে ‘অবির গুলাল’ নামে একটি ছবিতে কাজ করেছেন বাণী। তবে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ছবিটির মুক্তি আপাতত স্থগিত। ছবিটি পরিচালনা করেছেন আরতি এস. বাগদি এবং প্রযোজিত হয়েছে ভারত ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে। প্রেম ও মানসিক পুনরুদ্ধারকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন লিসা হায়ডন, ঋধি ডোগরা, সোনি রাজদান, ফরিদা জলাল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা