ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

এআই প্রযুক্তির গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোনে মূল্যছাড় দিল স্যামসাং

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:৩৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:৩৬:৪৫ অপরাহ্ন
এআই প্রযুক্তির গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোনে মূল্যছাড় দিল স্যামসাং এআই প্রযুক্তির গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোনে মূল্যছাড় দিল স্যামসাং
পরবর্তী প্রজন্মের স্মার্টফোনকে সবার জন্য আরও সহজলভ্য করতে জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এ৫৬ ফাইভজি -তে মূল্যছাড় দিয়েছে স্যামসাং। দুর্দান্ত সব ফিচার সমৃদ্ধ এ ফোনটি এখন ক্রেতারা ৯,৫০০ টাকা ছাড়ে কিনতে পারবেন। মূল্যছাড়ের পর স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের বাজারমূল্য ৪৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়।

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে রয়েছে প্রিমিয়াম সব ফিচার ও স্যামসাংয়ের সর্বাধুনিক এআই প্রযুক্তি, যা বাজারে মিড-রেঞ্জের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করেছে। বাড়তি সুবিধা পেতে ক্রেতারা 'নেভারমাইন্ড' অফার গ্রহণ করতে পারেন। এ অফারের মাধ্যমে মাত্র অল্প সাবস্ক্রিপশন ফি দিয়ে এক বছরের মধ্যে একবার স্ক্রিন পরিবর্তন করা যাবে। এছাড়াও, যারা দীর্ঘদিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য স্যামসাং দিচ্ছে দুই বছরের ওয়্যারেন্টি। এই ওয়্যারেন্টি সুবিধাও নামমাত্র সাবস্ক্রিপশন ফিতে উপভোগ করা যাবে।

স্মার্টফোনটির এআই প্রযুক্তিনির্ভর ফিচারগুলোর মধ্যে রয়েছে সার্কেল টু সার্চ, যার মাধ্যমে ফোনের স্ক্রিনে থাকা যেকোন কিছু সহজে ‘সার্কেল’ করে সার্চ করা যাবে; ফোনটির ক্রিয়েট ফিল্টারের মাধ্যমে ছবি নিজের মতো করে ‘পারসোনালাইজ’ করা যাবে; অবজেক্ট ইরেজার ফিচার ব্যবহার করে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত জিনিস মুছে ফেলা যাবে; ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং ফিচার দিয়ে করা যাবে ‘প্রো-লেভেল’ ভিডিও এডিটিং; এবং স্মার্টফোনটির এআই-পাওয়ারড পোর্ট্রেইটস নিশ্চিত করবে স্টুডিও কোয়ালিটির পোর্ট্রেইট ইফেক্ট।

এআই প্রযুক্তির পাশাপাশি, গ্যালাক্সি এ৫৬ ফাইভজি -তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। কম আলোতেও দারুণ ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে রয়েছে উন্নত নাইটোগ্রাফি সুবিধা।

৬.৭ ইঞ্চির এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে ব্যবহারকারীরা উপভোগ করবেন চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ফলে উপভোগ করবেন টানা সিনেমা বা সিরিজ দেখার আনন্দ। পাশাপাশি, শক্তিশালী পারফরমেন্স নিশ্চিতে স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ১৫৮০ প্রসেসর ও ইন-বিল্ট কুলিং সিস্টেম।

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি এখন তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে; যথা: অসাম লাইটগ্রে, গ্রাফাইট ও অলিভ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু