ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাজশাহীতে গাঁজা ও ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস গ্রেপ্তার রাউজানে পরিত্যক্ত পাইপগান ও কার্তুজ উদ্ধার, র‌্যাবের অভিযান জয়পুরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ মোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র এখন তো আওয়ামী লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কী বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও ঢাকাসহ ২৭ জেলা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব

মাদকসম্রাট পিতাপুত্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:১৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:১৫:২৭ অপরাহ্ন
মাদকসম্রাট পিতাপুত্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন মাদকসম্রাট পিতাপুত্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
নাটোরের গুরুদাসপুরে অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী পিতা ও পুত্রের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। উপজেলার কুমারখালী চরপাড়া গ্রামের যুব সমাজ রক্ষার্থে মাদক সম্রাট আবুল কালাম ও তার ছেলে রাকিবুল হাসান সোহাগের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বুধবার সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে পিতাপুত্রের বিরুদ্ধে একাট্টা হয়ে ওই মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রামবাসী। এসময় নজরুল ইসলাম, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, রাজ্জাক, জিয়াউর রহমান, রানাসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কালাম ও সোহাগের মাদকদ্রব্যে নষ্ট হচ্ছে কুমারখালী যুব সমাজ। অস্ত্র, মাদক, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে তাদের নামে। তবুও এলাকায় মাদক বিক্রি, চুরি ও চাঁদাবাজি করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা জালটাকার মামলার সঙ্গেও জড়িত। এলাকার অনেক মানুষের ভ্যান, পুকুর থেকে মটর ও ট্রান্সফর্মার চুরি করেছে। টাকার স্বার্থে যেকোনো অন্যায় কাজ করতে পারে তারা। মাদক সম্রাট ওই পিতাপুত্রের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা ও তাদের বিচারের দাবিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।

অভিযুক্ত কালাম ও সোহাগ পলাতক থাকায় এ ব্যাপারে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

তবে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত