ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:০০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:০০:২৯ অপরাহ্ন
গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে শান্ত ও আব্দুল্লাহ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

এ ঘটনায় নিহত মো. শান্ত ইসলাম (২১) নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার বাসিন্দা। হাসপাতালে নিহত আব্দুল্লাহ তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন–কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বড়হরা (বড্ডা) এলাকার মৃত হাফিজুল্লাহর ছেলে রিফাত (১৯), বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এলাকার মৃত ইসমাইলের ছেলে রুবেল (২৮)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে একদল চোর হানা দেয়। ওই সময় গরুর মালিক শামসুদ্দিন মোল্লা পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। চোরদের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করেন। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সহায়তায় চোরদের ধাওয়া করা হয়। এ সময় স্থানীয়রা চোর চক্রের চারজনকে ধরে ফেলে। এর পর উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিলে শান্ত নামে একজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক অপর তিনজনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার ভোরে মারা যান আব্দুল্লাহ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির অভিযোগে চারজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে মঙ্গলবার  শান্ত নামে একজন ও বুধবার ভোরে আব্দুল্লাহ নামে অপর এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শান্তর ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ছাড়া গরু চুরির অভিযোগে কৃষক শামসুদ্দিন মোল্লা অপর একটি মামলা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ