ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে নুরুল হক

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১২:৩০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১২:৩০:৩৬ অপরাহ্ন
মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে নুরুল হক মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে নুরুল হক
মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ডিওএইচএসের বাসভবনের নিচে গিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গণঅধিকার পরিষদের শেরেবাংলা থানার আহ্বায়ক জিল্লুর হোসেনকে অন্যায়ভাবে আটকের কৈফিয়ত চাইতে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তিনি উপদেষ্টার বাসভবনের নিচে অবস্থান নেন।

এ সময় নুর ভিডিওবার্তায় বলেন, এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করায় এনবিআর একটি মামলা করেছিল। সেই মামলায় গণঅধিকার পরিষদের শেরেবাংলা থানার আহ্বায়ক জিল্লুর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আমি পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলায় তারা জানায়, সরকারের মহল থেকে এই মামলা করা হয়েছে। 
তিনি অভিযোগ করেন, বর্তমানে অনেক উপদেষ্টাদের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে। এ কারণে এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। কারণ তিনি, আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন।

আর তিনি এখন চেয়ারম্যান হয়েছেন বলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ধরতে হবে, এটা একেবারে শেখ হাসিনা স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না। যে কারণেই আমরা মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের নিচে আসছি। আমরা জবাব চাই, কেন আমাদের সহযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো।
 
পরবর্তী সময়ে সোয়া ৪টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা হয় নুরুল হকের। এরপর নুর আরেকটি ভিডিওবার্তায় বলেন, ফ্যাসিবাদ পতনের অংশ হিসেবে প্রশাসনসহ আমলাতন্ত্রের ভেতরে যারা আছে তাদের অপসারণ করা সময়ের দাবি। সেই জায়গা থেকেই এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল। কিন্তু এনবিআরের চেয়ারম্যান প্রতারণার আশ্রয় নিয়ে সরকারকে ভুল বুঝিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। যে কারণে আমাদের এই সহযোদ্ধাকে থানায় আটক রাখা হয়েছে।
 
তিনি বলেন, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুমিয়ে ছিলেন। পরবর্তী সময়ে তিনি রাত সোয়া ৪টার দিকে আমাদের সঙ্গে দেখা করেছেন। তিনি এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সব বিষয়ে যথাসময়ে রেসপন্স করতে না পারলেও আমরা যেন তাকে মেসেজ করে রাখি। তাহলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। হয়তো সব সময় তার কাছে ফোন থাকে না বা সব কিছু তার নলেজে থাকে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার