ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

বিমান দুর্ঘটনায় হতাহতদের দেখতে সিএমএইচ-এ উপদেষ্টা সাখাওয়াত হোসেন

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:৪৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:৪৮:৫৫ অপরাহ্ন
বিমান দুর্ঘটনায় হতাহতদের দেখতে সিএমএইচ-এ উপদেষ্টা সাখাওয়াত হোসেন ছবি: সংগৃহীত
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বুধবার সকালে (২৩ জুলাই) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সুচিকিৎসার বিষয় নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।

এই দুর্ঘটনায় আহতদের মধ্যে স্কুলের ছাত্র, শিক্ষক এবং উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন, যারা বর্তমানে সিএমএইচ-এ চিকিৎসাধীন। উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

উত্তরায় সংঘটিত বিমান দুর্ঘটনাকে সমগ্র জাতির জন্যই অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সৃষ্টিকর্তার নিকট তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। নিহত এবং আহত সকল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

পাশাপাশি তিনি বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন। উপদেষ্টা আরো বলেন, ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। অতি দ্রুততার সাথে সিঙ্গাপুর থেকে একটি বিশেষায়িত মেডিকেল টিম (বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স এর সমন্বয়ে গঠিত) ঢাকায় এনে গুরুতর দগ্ধ ও আহত রোগীদের উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।

ভবিষ্যতে এ জাতীয় মর্মান্তিক দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নৌপরিবহন উপদেষ্টা জানান। পরিদর্শনকালে সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক