ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নিজের সিনেমা নিজেই দেখেন না কাজল

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:৩৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:৩৪:৪৮ অপরাহ্ন
নিজের সিনেমা নিজেই দেখেন না কাজল ছবি: সংগৃহীত
বলিউডে তিন দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ থেকে ‘ফানা’, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবু অবাক করা ব্যাপার, কাজল নিজেই নিজের ছবি দেখতে ভালবাসেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, “না, আমি নিজের সিনেমা দেখি না। দেখতে খুব খারাপ লাগে। আমি আসলে সিনেমা দেখি না বললেই চলে। আমি পড়তে ভালবাসি, বইয়ের জগতে ডুবে থাকতেই বেশি স্বচ্ছন্দ।”

তবে যদি নিজের কোনও পুরনো ছবি আবার বড় পর্দায় দেখার সুযোগ আসে? প্রশ্নের উত্তরে কাজল জানান, “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তো রি-রিলিজ হয়েছে। আমি চাই ‘কুছ কুছ হোতা হ্যায়’ আর ‘প্যায়ার তো হোনা হি থা’ সিনেমা দু’টিও আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাক।”

সম্প্রতি ভৌতিক ড্রামা ছবি ‘মা’-তে দেখা গিয়েছে কাজলকে। ছবিটি দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এবার তাঁকে দেখা যাবে নতুন ছবি ‘সরজমিন’-এ, যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন পৃথ্বীরাজ সুকুমারন ও ইব্রাহিম আলি খান। এই ছবি নিয়ে কাজল বলেন, “এই গল্পে একটা আবেগের গভীরতা ছিল, যা আমাকে খুব টেনেছে। চরিত্রটি আমার কাছে খুব ব্যক্তিগত। ইব্রাহিমকে এমন একটি জটিল চরিত্রে দুর্দান্ত কাজ করতে দেখে আমি মুগ্ধ। আমার চরিত্রেও অনেকগুলো দিক রয়েছে। খুব আবেগপ্রবণ। এই ছবির মুক্তির জন্য আমি সত্যিই উচ্ছ্বসিত।”

এই ছবির পাশাপাশি অ্যামাজন প্রাইম ভিডিও-র জন্য একটি টক শোতেও কাজ করছেন কাজল। নাম ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’। এই শো-তে কাজল ও টুইঙ্কল খান্না—দু’জনেই সঞ্চালক হিসেবে থাকবেন এবং আমন্ত্রণ জানাবেন বলিউডের নানা তারকাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক