ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

কানাডা ওপেন থেকে নাম তুলে নিলেন আলকারাজ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:৩১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:৩১:৩০ অপরাহ্ন
কানাডা ওপেন থেকে নাম তুলে নিলেন আলকারাজ ছবি: সংগৃহীত
টরন্টো মাস্টার্স শুরু হওয়ার আগেই নাম প্রত্যাহারের তালিকা ক্রমশ দীর্ঘতর হচ্ছে। সেই তালিকাতেই নয়া সংযোজন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা কার্লোস আলকারাজ। উইম্বলডনের পরে ‘শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের’ প্রয়োজন—এই মর্মে কানাডার এটিপি ১০০০ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় আলকারাজ লেখেন, ‘অনেকগুলো সপ্তাহ টানা খেলে যাওয়ার পর বিশ্রাম নেওয়া একান্ত প্রয়োজন। কিছু মাংসপেশির সমস্যা রয়েছে। তাই এ বছর টরন্টোয় খেলতে পারছি না। এই সিদ্ধান্তের জন্য কানাডার সমর্থক ও আয়োজকদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। তবে কথা দিচ্ছি, আগামী বছর নিশ্চয়ই দেখা হবে!’

বাইশ বছর বয়সি স্প্যানিশ তারকা চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে। এটিপি-র জয়-পরাজয় ইনডেক্স অনুযায়ী তাঁর এই মরসুমের রেকর্ড জিতেছেন ৪৮টি ম্যাচ, হেরেছেন মাত্র ৬টি। পাঁচটি শিরোপার মধ্যে রয়েছে ফরাসি ওপেনের ঐতিহাসিক জয়ও। তবে হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে এ বার উইম্বলডনের ফাইনালে উঠেও ইয়ানিক সিনারের কাছে হার মানতে হয়।

শুধু আলকারাজ নন, টরন্টোর কোর্টে এ বার অনুপস্থিত আরও দুই তারকা— উইম্বলডনজয়ী সিনার এবং নোভাক জোকোভিচ। দু’জনেই রবিবার তাঁদের নাম তুলে নেন। জোকোভিচ, ৩৮ বছর বয়সি সার্বিয়ান তারকা, টরন্টোতে এর আগে চার বার চ্যাম্পিয়ন হয়েছেন। আর সিনার তো গত বছরই এই টুর্নামেন্ট জয়ের শিরোপা হাতে তুলেছিলেন। ইতালীয় টেনিস তারকাও আলকারাজের সুরে সুর মিলিয়ে বলেছেন, ‘দু’বছর আগে এখানে ট্রফি জয় আমার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু নিজের দল ও ডাক্তারদের সঙ্গে কথা বলে বুঝেছি, শরীর আগে। কানোডার অনুরাগীদের সামনে আবার খেলতে চাই। তবে এখন বিশ্রামই সেরা সিদ্ধান্ত!’

চলতি বছর টরন্টো এটিপি মাস্টার্সে প্রতিযোগিতার সময়সীমা বাড়িয়ে ১২ দিন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ রবিবার (২৮ জুলাই)। ফাইনাল ৭ অগস্ট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭