ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাজশাহী জেলা প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা যুক্তরাষ্ট্রে ডিপফেক আইনে 'কৃত্রিম বুদ্ধিমত্তা' ব্যবহারকারী ব্যক্তি দোষী সাব্যস্ত বারী রাজশাহী মহানগর শাখার উদ্যোগে অবসর/মৃত্যুজনিত চেক বিতরণে রাসিক প্রশাসক রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা তানোরে ফিলিং স্টেশনকে দু'লাখ টাকা জরিমানা মান্দার নুরুল্লাবাদ ইউপিতে আলোচনায় তরুণ নেতৃত্ব,শিহাব পীরগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, পরিবার আত্মগোপনে কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী আগামী শনিবার রাজশাহী আসবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার - ১৯ যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে ফের উত্তেজনা, ট্রাম্পের কড়া বার্তায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়ছে গরমে নিয়মিতিএই ফল খেলে ম্যাজিকের মতো উপকার পাবেন শরীরে রংপুরে আবু সাঈদ হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন মুনকার, নাকিরের প্রশ্নের সময় মুমিনকে যে সুসংবাদ দেওয়া হয় ২৪ ঘণ্টাও টিকল না শান্তি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জয়ে ক্লিনিক ওয়ার্ড বয় ও রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১২:২১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১২:২১:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জয়ে ক্লিনিক ওয়ার্ড বয় ও রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জয়ে ক্লিনিক ওয়ার্ড বয় ও রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বেসরকারি একটি হাসপাতাল (ক্লিনিক) থেকে সজীব হাসান জয় (২৬) নামের এক ওয়ার্ড বয় এবং সদর উপজেলা থেকে নূর ইসলাম (২৮) নামে একজন রেস্টুরেন্ট শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জয় জেলার নাচোল উপজেলার খেসবা চন্দ্রাইল গ্রামের জাকির হোসেনের ছেলে। অপরদিকে নূর ইসলাম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত রফিকুল ইসলামের ছেলে।

পরিবার, হাসপাতাল, ক্লিনিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের হাসপাতাল সড়কের মমতা হাসপাতালের পঞ্চম তলার একটি কক্ষের দরজা ভেঙে ওই হাসপাতালের ওয়ার্ড বয় জয়ের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি ৫ বছর যাবৎ ওই ক্লিনিকে কর্মরত ছিলেন।

তার বাবা বলেন, জয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় তার নানার বাড়িতে বড় হয়েছে। সে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় মেসে থেকে ক্লিনিকে কাজ করত।

তবে জয়ের  মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি কেউ।
এদিকে শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গহিলবাড়ি গ্রামে  ভেতর থেকে আটকানো নিজ বাড়ির একটি কক্ষ থেকে নূর ইসলামের ছাদের বাঁশের তীরের (আড়া) সঙ্গে গলায় ওড়নার ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। এ সময় তিনি বাড়িতে একা ছিলেন।

স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জানালা দিয়ে নূর ইসলামের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তার বিভিন্ন এনজিওর কাছে ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণশোধের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুই যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দুটি ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন