ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান যুক্তরাষ্ট্র ঘোষণা দিলো মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার মার্কিন সেনারা ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ নগরীতে মাদক কারবারী গ্রেফতার ২ তানোরে প্রয়াত আজাহার মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী'তে দোয়া ও ইফতার মাহফিল তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয় ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ৮ আদিত্যের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে কোন মোহভঙ্গ হয় অনন্যার রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত ধনী সেলিব্রিটিদের তালিকায় টেলর সুইফট ও কিম কার্দাশিয়ানও ‘চলমান প্রেক্ষাপটে ইরান আর আগের ইরান নেই’: নেতানিয়াহু

বিশ্বের সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেল ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৯:৩১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৯:৩১:০৫ অপরাহ্ন
বিশ্বের সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেল ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা ছবি: সংগৃহীত
এ বছর বিশ্বের সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেল ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা! সদ্য প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স’ অনুসারে, পিরেনিস পর্বতমালা বরাবর ফ্রান্স এবং স্পেনের মাঝে অবস্থিত দেশ অ্যান্ডোরা ২০২৫ সালে বিশ্বের সব থেকে নিরাপদ দেশ হিসাবে বিবেচিত হয়েছে। অর্থাৎ, অ্যান্ডোরায় অপরাধের হার সব চেয়ে কম। শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামোও রয়েছে সে দেশে। এ ছাড়া, তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে পশ্চিম এশিয়ার তিন দেশ সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই), কাতার এবং ওমান। বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে এশিয়ার তাইওয়ানও।

তালিকার প্রথমেই রয়েছে অ্যান্ডোরা, নিরাপত্তা সূচক ৮৪.৭। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, নিরাপত্তা সূচক ৮৪.৫। তৃতীয় স্থানে রয়েছে কাতার, নিরাপত্তা সূচক ৮৪.২। এর পরেই রয়েছে তাইওয়ান এবং ওমান, নিরাপত্তা সূচক যথাক্রমে ৮২.৯ এবং ৮১.৭। এশিয়ার দেশগুলির মধ্যে জাপান রয়েছে দশম এবং চিন ১৫তম স্থানে। এ ছাড়া, শ্রীলঙ্কা ৫৯, পাকিস্তান ৬৫ এবং বাংলাদেশ ১২৬তম স্থান পেয়েছে। ভারত ৬৬তম স্থানে। নিরাপত্তা সূচক ৫৫.৭। আরও পিছনে রয়েছে ব্রিটেন (৮৭তম স্থানে, ৫১.৭), আমেরিকা (৮৯তম স্থানে, ৫০.৮)!

নাম্বিও নিরাপত্তা সূচক সাধারণত ব্যবহারকারীদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়। ফলে সরকারি পরিসংখ্যান থেকে এই সূচকে প্রদত্ত তথ্যে ফারাক থাকতে পারে। সাধারণত, অপরাধের হার, দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগ-সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আপেক্ষিক নিরাপত্তা সংক্রান্ত এই মূল্যায়ন করা হয়।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ দেশের তালিকা

• অ্যান্ডোরা: ৮৪.৭

• সংযুক্ত আরব আমিরশাহি ৮৪.৫

• কাতার ৮৪.২

• তাইওয়ান ৮২.৯

• ওমান ৮১.৭

• আইল অফ ম্যান ৭৯.০

• হংকং (চিন) ৭৮.৫

• আর্মেনিয়া ৭৭.৯

• সিঙ্গাপুর ৭৭.৪

• জাপান ৭৭.১

তালিকার একদম শেষে, ১৪৮তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। অর্থাৎ, দক্ষিণ আমেরিকার এই দেশই ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তকমা পেয়েছে। ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান রয়েছে ১৪৪তম স্থানে। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া ১৪০তম স্থানে জায়গা পেয়েছে।

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০টি দেশ

• ভেনেজুয়েলা ১৯.৩

• পাপুয়া নিউ গিনি ১৯.৭

• হাইতি ২১.১

• আফগানিস্তান ২৪.৯

• দক্ষিণ আফ্রিকা ২৫.৩

• হন্ডুরাস ২৮.০

• ত্রিনিদাদ ও টোবাগো ২৯.১

• সিরিয়া ৩১.৯

• জামাইকা ৩২.৬

• পেরু ৩২.৯

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয়

রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয়