ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

ট্রাম্পকে কটূক্তি কঙ্গনা বলেন ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১২:১০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১২:১০:৩৭ অপরাহ্ন
ট্রাম্পকে কটূক্তি কঙ্গনা বলেন ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা ট্রাম্পকে কটূক্তি কঙ্গনা বলেন ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা
বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটূক্তি করে একটি পোস্ট করেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে সেই পোস্ট মুছে ফেলতে বলা হয় তাকে; এরপর দুঃখপ্রকাশ করেন।

ভারতে আর অ্যাপ্‌লের জিনিস তৈরি করার দরকার নেই- সম্প্রতি এমন পরামর্শ অ্যাপ্‌‌লের এক কর্মকর্তাকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতে রেগে যান অভিনেত্রী।

এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘হঠাৎ ভালোবাসা কমে যাওয়ার (ভারতের প্রতি আমেরিকার) নেপথ্যে কী কী কারণ থাকতে পারে?’
এরপর মোদিকে পরোক্ষভাবে ট্রাম্পের বাবা বলে অভিহিত করে কঙ্গনা লেখেন, ‘ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু সারা বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্প দ্বিতীয় দফার প্রেসিডেন্ট। আর মোদি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।

তবে নিঃসন্দেহে ট্রাম্প একজন আলফা মেল। কিন্তু আমাদের মোদি সব আলফা মেলের বাবা। আপনাদের কী মনে হয়?’
শুধু তাই নয়, ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক নিরাপত্তাহীনতা থেকে না কি ব্যক্তিগত ঈর্ষা থেকে? সেই প্রশ্নও পোস্টে তুলেছেন কঙ্গনা।

পরে সেই পোস্ট মুছে কঙ্গনা লেখেন, ‘শ্রদ্ধেয় জেপি নড্ডাজি আমাকে ফোন করে ট্রাম্পকে নিয়ে করা আমার পোস্টটি মুছে দিতে বলেছেন।

আমার ব্যক্তিগত মতামত এই ভাবে তুলে ধরার জন্য আমি অনুতপ্ত। নির্দেশ অনুযায়ী আমি সেই পোস্ট তৎক্ষণাৎ মুছে দিয়েছি।’
এই পোস্ট কঙ্গনা মুছে দেওয়ার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই পোস্ট মুছে দেওয়ার পরেও ভারতীয়দের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর