ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

জিমের আগে কী খেলে চাঙ্গা থাকবে শরীর

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৫:১১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৫:১১:১৩ অপরাহ্ন
জিমের আগে কী খেলে চাঙ্গা থাকবে শরীর ফাইল ফটো
শরীরচর্চা করার আগে কিংবা পরে কী খাবার খাওয়া উচিত, তা অনেকেরই জানা নেই। অনেকেই আবার খালি পেটেই শরীরচর্চা শুরু করে দেন। এই অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়। খালি পেটে শরীরচর্চা করলে অল্পেই ক্লান্ত হয়ে পড়বেন। আবার বেশি ভারী খাবার খেয়ে নিলেও অস্বস্তিবোধ হবে। পুষ্টিবিদদের মতে, যে কোনও খাবার খাওয়ার পর অন্তত দু’ঘণ্টা পর শরীরচর্চা করা উচিত।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, শরীরচর্চা করার আগে যে কোনও ভাজাভুজি, ফ্যাট জাতীয় খাবার, মশলাদার খাবার, যে সব খাবারে বেশি পরিমাণে ফাইবার আছে, এমনকি সব্জি এবং কার্বোনেটেড পানীয় একেবারেই খাওয়া উচিত নয়। যেসব খাবার খেতে হবে-
 
১) কলা-মধুর স্মুদি: শরীরচর্চার আগে পুষ্টিবিদরা কলা খাওয়ার পরামর্শ দেন। শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং ইলেক্ট্রোলাইট হিসেবেও কাজ করে। এ ক্ষেত্রে দই, কলা, মধু একসঙ্গে মিশিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন। এর মধ্যে ২টো কাঠবাদামও দিতে পারেন।

২) বিট গাজরের রস: শরীরচর্চার আগে খুব ভারী কিছু না খাওয়াই ভাল। এ ক্ষেত্রে শরীরচর্চার আগে শরীরে যেন জলের ঘাটতি না হয় সে দিকেও নজর রাখতে হবে। জিমে যাওয়ার আগে বিট গাজরের রস খেতে পারেন। বিট গাজরের রস করে নিয়ে তাতে দু’টেবিল চামচ আদার রস, লেবুর রস আর বিটনুন মিশিয়ে নিন। জিমে যাওয়ার আগে এই রস খেয়ে গেলে শরীরে শক্তির জোগানও হবে আর জলের ঘাটতিও হবে না।

৩) ওট্‌স কলার পরিজ: শরীরচর্চা করতে যাওয়ার আগে ওট্স খেতেই পারেন। দুধ হালকা গরম করে তাতে ভিজিয়ে রাখা ওট্স, চিয়া সিডস মিশিয়ে নিন। এ বার একে একে কাঠবাদাম, খেজুর, কলা আর সামান্য পরিমাণে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। খেতে দারুণ সুস্বাদু এই খাবার আপনি শরীরচর্চা করার আগে খেতেই পারেন।

৪) আপেল আর পিনাট বাটার: আপেলের সঙ্গে পিনাট বাটার কিন্তু জিমে যাওয়ার আগে একটি ভাল বিকল্প খাবার হতে পারে। পিনাট বাটার শরীরে প্রয়োজনীয় প্রোটিনের জোগান দেয়, পেশি মেরামতে সাহায্য করে ও অনেক ক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। আপেলে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে তাৎক্ষণিক শক্তির যোগায়।

৫) স্পিনাচ অমলেট: ডিমেও প্রচুর প্রোটিন থাকে। সঙ্গে থাকে শরীরের জন্য প্রয়োজনীয় আরও অনেক উপাদান। পেশি গঠনের জন্য অ্যামাইনো অ্যাসিড খুব জরুরি। ডিমে এর সব কিছুই থাকে। পুরো ডিম দিয়েও যেমন অমলেট বানাতে পারেন, কেবল সাদা অংশ দিয়েও অমলেট ভাজা যায়। ডিমের অমলেটে মিশিয়ে নিতে পারেন পালং শাক। জিমে যাওয়ার ঘণ্টাখানেক আগে অমলেট খেতে পারেন। এতে পেট বেশি ভরে যায় না অথচ শরীরের জন্য দরকারি শক্তি মেলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১