ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু মান্দায় বনাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি:রাণীশংকৈলে র‍্যালি,মহড়া ও আলোচনা সভা ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’ রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেইমার বাবা হওয়ায় উপহার পাঠালো পিএসজি

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫৮:১১ অপরাহ্ন
নেইমার বাবা হওয়ায় উপহার পাঠালো পিএসজি ছবি: সংগৃহীত
গত ৫ জুলাই চতুর্থবারের মতো বাবা হন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। যার নাম রাখা হয়েছে মেল। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তান মেল।

নেইমার নতুন করে বাবা হওয়া উপলক্ষে তার জন্য বিশেষ উপহার পাঠিয়েছে সাবেক ক্লাব পিএসজি। সামাজিক যোগাযোগামধ্যমে উপহারের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে।

ব্রাজিলিয়ান এই তারকার সেই আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে পিএসজি নেইমার ও তার চার সন্তানের জন্য পাঁচটি জার্সি পাঠিয়েছে। সেই জার্সিগুলোয় প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও (১০) আছে। পিএসজির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।’

২০১৭ সালে দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে ছয় মৌসুমে ৫টি লিগ শিরোপা জিতেছেন তিনি। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন নেইমার। ক্লাবটির হয়ে ঘরোয়া সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন পূরণ হয়নি এই ব্রাজিলিয়ানের।

২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার হাত ধরে ইউরোপ সেরা হতে না পারার হতাশা ছিল পিএসজিরও। কিন্তু সময়ের সঙ্গে সেই হতাশা ভুলে দুই পক্ষ যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেছে, তার প্রমাণ নেইমারকে দেওয়া পিএসজির এই উপহার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮

রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮