ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল, পুরো পয়েন্ট চাইছেন আফ্রিদিরা!

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৩:২৯:২৭ অপরাহ্ন
ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল, পুরো পয়েন্ট চাইছেন আফ্রিদিরা! ফাইল ফটো
‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলেও তার রেশ এখনও কাটেনি। উল্টে তা বেড়ে চলেছে। ভারতের আপত্তিতে ম্যাচ হয়নি। তা হলে কেন পয়েন্ট দুই দলকে ভাগ করে দেওয়া হবে? এই প্রশ্ন তুলেছে পাকিস্তান। পয়েন্ট ভাগাভাগি অস্বীকার শাহিদ আফ্রিদিদের।

প্রতিযোগিতায় একটা ম্যাচ জিতলে সেই দল ২ পয়েন্ট পায়। যদি কোনও কারণে খেলা ভেস্তে যায় বা খেলা ড্র হয়, তা হলে দু’দলকে ১ পয়েন্ট করে দেওয়া হয়। ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। আয়োজকেরা চেয়েছিলেন, পয়েন্ট ভাগ করে দিতে। তাতে রাজি নয় পাকিস্তান। আয়োজকেরা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “ইংল্যান্ড বোর্ডকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে না। ভারত চ্যাম্পিয়ন্স পয়েন্ট নিয়ে কোনও আপত্তি করেনি। কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন্স পয়েন্ট ভাগভাগিতে রাজি নয়। ওদের বক্তব্য, ভারতের আপত্তিতে ম্যাচ বাতিল হয়েছে। ওদের কোনও দায় নেই। তা হলে কেন ওরা পুরো পয়েন্ট পাবে না?”

এই পরিস্থিতিতে এখনও এই ম্যাচের পয়েন্ট কাকে দেওয়া হবে তা ঠিক করতে পারেননি আয়োজকেরা। দু’দলের সঙ্গেই আলোচনা করছেন তাঁরা। কিন্তু সমাধান কিছু হয়নি। যদিও পাকিস্তান দলের মালিক কামিল খানের দাবি, তাঁদেরই ২ পয়েন্ট দেওয়া হবে। তিনি বলেন, “এই ম্যাচের জন্য আমাদের ২ পয়েন্ট দেওয়া হবে। আমরা তো ম্যাচ খেলব না বলিনি। নিয়ম অনুযায়ী আমরাই সেই পয়েন্টের যোগ্য।”

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়ার পর পাকিস্তান বাকি প্রতিযোগিতায় খেলবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে কামিল জানিয়েছেন, পাকিস্তান সূচি মেনে খেলবে। তিনি বলেন, “বাকি সব ম্যাচ সূচি মেনেই হবে। তাতে কোনও বদল হচ্ছে না।”

তবে নক আউট বা ফাইনালে যদি ভারত-পাকিস্তান মুখোমুখি হয় তখন কী হবে। কামিলের কথায়, “সেমিফাইনালে তো চারটে দল থাকবে। যদি দুই দল সেমিফাইনালে ওঠে তা হলে আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। ভারতও খেলতে চাইবে না। বাকি দুই দল তো আছে। সমস্যা হবে না। আর যদি আমরা ফাইনালে উঠি তা হলে একটা সিদ্ধান্ত নিতে হবে।”

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান ম্যাচের আগে সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। তার পরেই হরভজন সিংহ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ইরফান ও ইউসুফ পাঠান জানিয়ে দেন যে তাঁরা খেলবেন না। ক্রিকেটারদের এই সিদ্ধান্তের পর ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করে দেন আয়োজকেরা। ভারতীয় সমর্থকদের কাছে তাঁরা ক্ষমাও চান। যদিও এই ঘটনার সব দায় ধাওয়ানের উপর চাপিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর মতে, ধাওয়ানের চাপেই ম্যাচ থেকে নাম সরিয়েছেন বাকি ক্রিকেটারেরা। সেই কারণেই খেলা হয়নি। এই ঘটনার রেশ এখনও চলছে। থামতেই চাইছে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার