ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

সাফের শিরোপা বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ বাংলাদেশের

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:০০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৩:০০:৪৭ অপরাহ্ন
সাফের শিরোপা বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ বাংলাদেশের ছবি: সংগৃহীত
পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করেছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় নেপালকে গতকাল ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জিতলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের মেয়েদের কারো মুখে উল্লাসের ছাপ ছিল না। কারণটাও সবার জানা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোচ পিটার বাটলার সবার আগে মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে কথা বলেন। সেই সঙ্গে বাংলাদেশের অধিনায়ক আফইদা খন্দকার ও ম্যাচ সেরা সাগরিকা দলের এই ট্রফিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ করেন।  

সংবাদ সম্মেলনে আফইদা খন্দকার বলেন, ‘আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব। যাঁরা নিহত হয়েছেন, জয়টা তাঁদের উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি।’ 

বাংলাদেশ শিরোপা পেলেও হেড কোচ পিটার বাটলার বিমান দুর্ঘটনায় শোকাহত। হতাহতদের প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে তিনি বলেন, ‘আসলে এই মুহূর্ত উৎসবের জন্য নয়। অল্প কিছুক্ষণ আগেই অনেকে মারা গেছেন। এটা আসলেই মর্মান্তিক। তাদের সকলের প্রতি আমাদের শোক ও শ্রদ্ধা।’ 

নেপালের বিপক্ষে ৪ গোল করে বাংলাদেশকে একাই শিরোপা এনে দিয়েছেন সাগরিকা। কিন্তু ম্যাচ শেষে বিমান দুর্ঘটনার রেশ ছিল তাঁর কণ্ঠেও, ‘আমি প্রথমে যে গোলটা করেছি, সেটা তাদের উৎসর্গ করেছি। আসলে দুঃখজনক যে বিমান দুর্ঘটনায় অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা সবাই শোকাহত। খুব কষ্ট লাগছে যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি