ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বিয়ে না করে সন্তানধারণ করা যে এত বড় ব্যাপার বুঝিনি: কল্কি

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০২:২৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০২:২৬:২৯ অপরাহ্ন
বিয়ে না করে সন্তানধারণ করা যে এত বড় ব্যাপার বুঝিনি: কল্কি ছবি: সংগৃহীত
বিয়ের আগেই সন্তানের মা হয়েছিলেন। সেই জন্য তির্যক মন্তব্যে বিদ্ধ হতে হয়েছিল কল্কি কেকলাঁকে। অভিনেত্রী জানান, বিয়ের আগে মা হওয়া যে এত বড় বিষয়, তিনি আগে বুঝতেই পারেননি। অবশেষে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কথা বললেন কল্কি।

২০২০ সালে কন্যাসন্তান স্যাফোর জন্ম দেন কল্কি। তখনও তিনি বিয়ে করেননি দীর্ঘ দিনের প্রেমিক ইজরায়েলের গায়ক গাই হার্শবার্গকে। সন্তান হওয়ার কয়েক বছর পরে গাইকে বিয়ে করেন কল্কি এবং সেই খবর তুলে ধরেন সমাজমাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বিয়ে না করেই সন্তানধারণের খবর জানিয়ে তাঁকে কী কী সহ্য করতে হয়েছে। কল্কি বলেন, “এটা এমন একটা বিষয়, যেটা সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না। আমি ভাবতেই পারিনি, এটা এত বড় বিষয় হয়ে দাঁড়াবে। কারণ এটা আমার কাছে কোনও বড় ব্যাপারই নয়। তবে অনেকের কাছে অবশ্যই এটা একটা বড় ব্যাপার। আমি যখন অন্তঃসত্ত্বা হই, তখনও আমার বিয়ে হয়নি। লোকজন বলতে শুরু করল, বিয়ে না করে তুমি কী ভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে!”

‘প্রেগন্যান্ট আউট অফ ওয়েডলক’ বলে একটি কথা উল্লেখ করেন কল্কি। তাঁর মতে এই ধরনের কথা ১৮ শতকে ব্যবহার করা হত। অন্তঃসত্ত্বা হওয়ার সময়ে গাই হার্শবার্গের সঙ্গে একত্রবাস করতেন কল্কি। অভিনেত্রীর কথায়, “হ্যাঁ আমি তখন আমার সঙ্গীর সঙ্গেই থাকতাম। আমরা বহু বছর ধরে একসঙ্গে থেকেছি। আমাদের একটা সন্তান হচ্ছে, এ তো স্বাভাবিক বিষয়। এটাই হয়ে থাকে। আমরা একসঙ্গে ঘুমোই, থাকি। তাই এটা হতেই পারে। আসলে আমরা মিথ্যে নিয়ে এই সমাজে থাকি। আমরা ভান করি, যেন এই ধরনের কিছুই ঘটে না। আমাদের জনসংখ্যা বিপুল। তাই এই সব নিশ্চয়ই হয়।”

তাই বিয়ে নিয়ে সামান্য উদ্বেগে ছিলেন কল্কি। কিন্তু আলাদা করে কোনও উত্তেজনাই ছিল না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩