ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন

বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তরুণীকে অপহরণ করে গণধর্ষণ!

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০২:২০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০২:২০:০২ অপরাহ্ন
বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তরুণীকে অপহরণ করে গণধর্ষণ! প্রতিকী ছবি
আবার সেই ওড়িশা। গঞ্জাম, কেনওঝর, ময়ূরভঞ্জ, জাজপুরের পর এ বার গণধর্ষণের অভিযোগ উঠল জগৎসিংহপুর জেলায়। বন্ধুর বাড়ি থেকে জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে এক তরুণীকে অপহরণ করে একটি খামারবাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি সোমবার রাতের।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে সাড়ে ৮টা নাগাদ এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ওই তরুণী। তাঁর সঙ্গে এক বান্ধবীও ছিলেন। মাঝ রাস্তাতে দুই ব্যক্তি তাঁদের পথ আটকান। তার পর ওই তরুণীকে মুখ চেপে ধরে দু’জনে তুলে নিয়ে যান। সেই সুযোগে তরুণীর বান্ধবী পালিয়ে যান। জানা গিয়েছে, একটি খামারবাড়িতে তরুণীকে নিয়ে যান অভিযুক্তেরা। তার পর সেখানে তাঁকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। তার পর তরুণীকে ফেলে দিয়ে পালিয়ে যান ওই দুই ব্যক্তি।

পরিবার জানিয়েছে, তরুণী রক্তাক্ত অবস্থায় বাড়িতে পৌঁছোন। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর অবস্থা আশঙ্কাজনক। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জগৎসিংহপুরের বিজেপি বিধায়ক অমরেন্দ্র দাস এই ঘটনার নিন্দা করে বলেছেন, পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নিতে হবে। তরুণীর বান্ধবীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

একের পর এক ধর্ষণের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বালেশ্বরের কলেজে ছাত্রীকে যৌন হেনস্থা এবং তার জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় এমনিতেই উত্তাল এই রাজ্য। তার পর গত এক মাসের মধ্যে রাজ্যে একের পর এক ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ