ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

নোয়াখালীতে অটোরিকশা চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০২:০৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০২:০৭:৪১ অপরাহ্ন
নোয়াখালীতে অটোরিকশা চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু নোয়াখালীতে অটোরিকশা চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মো.ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চুকানী বাড়ির সামনের সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে তামিম ও চরফকিরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আব্দুর রশীদ মাঝির বাড়ির মো.ওয়াসিমের ছেলে মো.ইয়াসিন। তামিম স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ও ইয়াসিন চরফকিরা মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন আগে তামিম নিজ বাড়ির পাশেই তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সকালে ফুফুদের বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার জন্যবাড়ি থেকে বের হয়। মাদরাসার কাছাকাছি পৌঁছলে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুত্বর আহত হয়। তাক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক