ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

কাজ পেতে গেলে রাতের সঙ্গী হতে হবে: কল্কি

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৪৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:৪৭:১৯ অপরাহ্ন
কাজ পেতে গেলে রাতের সঙ্গী হতে হবে: কল্কি ছবি: সংগৃহীত
যৌন হেনস্থার শিকার হননি কখনও, এমন মহিলার সংখ্যা বিনোদন দুনিয়ায় হাতেগোনা। যৌন হেনস্থার অভিজ্ঞতা রয়েছে অভিনেত্রী কল্কি কেকলাঁরও। বিশেষ করে দু’টি ঘটনা তাঁর কাছে মনে রাখার মতো। কারণ, সেই দু’টি ঘটনাই বিনোদন জগতের। একটি ঘটনা আবার বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে হয়েছিল। সম্প্রতি সাক্ষাৎকারে খোলাখুলি জানালেন অভিনেত্রী।

কল্কি বলেছেন, “আমার দুটো অস্বস্তিকর অভিজ্ঞতার কথা মনে পড়ছে। একটি ঘটেছিল কান চলচ্চিত্র উৎসবে। তখন আমি অভিনেত্রী হইনি। লন্ডনে তখন আমি একজন ছাত্রী মাত্র। প্রোমো গার্ল হিসেবে কান উৎসবে আমি নোকিয়া ফোন বিক্রি করতে গিয়েছিলাম।” সেখানে গিয়ে এক ভারতীয় প্রযোজকের সঙ্গে দেখা কল্কির। সেই প্রযোজকের এক পরিচিতের সঙ্গে কল্কির মায়ের পরিচিতি ছিল।

অভিনেত্রী বলেছেন, “আমি ওই প্রযোজকের সঙ্গে দেখা করি। কান-এ ওঁর একটি ছবি দেখি। তার পরে আমাকে তিনি নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান। সেই সময়ে আমি ওঁকে জিজ্ঞাসা করি, কোনও কাজের খোঁজ রয়েছে কি না। কিন্তু তিনি বুঝিয়ে দেন, কাজ পেতে গেলে আমাকে তাঁর সঙ্গে থাকতে হবে।”

আর একজন প্রযোজকও রাতে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রীকে। কল্কি বলেন, “আমি অডিশন দিতে যাই। সেখানেও একই ঘটনা প্রায়। প্রযোজক বলেন, চলো বাইরে নৈশভোজে যাই আমরা। আমি তখন স্পষ্ট বুঝিয়ে দিই, আমার কোনও আগ্রহ নেই। আমি সময় নষ্ট করতে চাই না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক