ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’ ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন

স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন স্ত্রী

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৪০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:৪০:৪২ অপরাহ্ন
স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন স্ত্রী প্রতিকী ছবি
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন— এই সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছেন স্ত্রী। ভারতের ঝাড়খণ্ড জেলার সেরাইকেলা-খারসোয়ান জেলায় ঘটেছে এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম রাজেশ কুমার মাহাথা। বেশ কিছুদিন ধরেই স্ত্রী পূজা কুমারীর সঙ্গে তার বিবাদ চলছিল। গত সপ্তাহের মঙ্গলবার তাদের অশান্তি চরমে ওঠে।

অভিযোগ, রাজেশ যখন রাতে ঘুমাচ্ছিলেন সেই সময়ে পূজা একটি হাতুড়ি নিয়ে তার উপর চড়াও হন। পর পর আঘাতের জেরে থেঁতলে যায় রাজেশের মাথা। রক্তে ভেসে যায় বিছানা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের।

রাজেশকে হত্যার পর সন্তানদের নিয়ে সেখান থেকে চম্পট দেন পূজা। পরের দিন রাজেশের দেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা হাতুড়িটি।

পূজা পলাতক থাকায় স্বাভাবিকভাবেই তদন্তকারীদের সন্দেহ তার উপর গিয়ে পড়ে। এরপরই পূজার খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে দু’দিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন পূজা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন