ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

বিয়ে নয়, আগে রাজের সঙ্গে একত্রবাস করবেন সামান্থা!

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৯:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৯:৪৭:০২ অপরাহ্ন
বিয়ে নয়, আগে রাজের সঙ্গে একত্রবাস করবেন সামান্থা! সামান্থা রুথ প্রভু। ফাইল ফটো
অবশেষে কাউকে মন দিয়েছেন সামান্থা রুথ প্রভু। অনুমান অভিনেত্রীর অনুরাগীদের। ২০২১ সালে নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগের ঘনিষ্ঠতাই নাকি ছিল বিচ্ছেদের কারণ। তার পরে সেই শোভিতাকেই বিয়ে করেন নাগ। অন্য দিকে বিবাহবিচ্ছেদের পরে বেশ বিষণ্ণ হয়ে পড়েছিলেন সামান্থা। তাই তাঁর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, কবে ফের প্রেমে পড়বেন সামান্থা? অবশেষে অপেক্ষার অবসান। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখনই বিয়ে নয়। তাঁরা নাকি একত্রবাস করবেন!

এই সম্পর্ক নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি সামান্থা বা রাজ, কেউই। তবে সামান্থার ভাগ করে নেওয়া একটি ছবি জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। এক বিমানযাত্রার সময়ে রাজের কাঁধে মাথা রেখে ছবি তোলেন সামান্থা। এ বার সামান্থার এক ঘনিষ্ঠ সূত্রই জানিয়েছেন, চর্চিত যুগল নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। সেই সূত্রের কথায়, “সামান্থা ও রাজ এ বার একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তাঁরা। ওঁদের একত্রবাস করার ইচ্ছে ছিল। সেই দিকেই ওঁরা এগোচ্ছেন।”

সামান্থার আগে শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে বিবাহিত ছিলেন রাজ। ২০২২ সালে রাজ ও শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করতে গিয়েই নাকি সামান্থার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজের।

উল্লেখ্য, রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী বঙ্গদুহিতা। ২০১৫ সালে রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ২০২২-এ তাঁদের বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়াও ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ