ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

‘অনেক সময় কাটিয়েছি, সারার সব কিছু জেনে ফেলেছি’: আদিত্য

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:০৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:০৫:৩৭ অপরাহ্ন
‘অনেক সময় কাটিয়েছি, সারার সব কিছু জেনে ফেলেছি’: আদিত্য ছবি: সংগৃহীত
অনন্যা পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আদিত্য রয় কপূরের ব্যক্তিগত জীবন চর্চায়। বিচ্ছেদের পরে নাকি প্রাক্তন প্রেমিককে প্রায় ১০০ বার ফোন করেও সাড়া পাননি অনন্যা। দীর্ঘ দিন বিষণ্ণ ছিলেন তিনি। অবশেষে অম্বানীদের কর্মী ওয়াকার ব্ল্যাঙ্কোর প্রেমে পড়েন অভিনেত্রী। উল্টো দিকে আদিত্যের প্রেম নিয়েও কাটাছেঁড়া জারি রয়েছে। বিশেষ করে ‘মেট্রো ইন দিনো’ ছবিতে সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধে চর্চায় উঠে আসেন তিনি।

ছবির প্রচারে আদিত্যের সঙ্গে ‘অতি ঘনিষ্ঠ’ ভাবেই দেখা গিয়েছে সারাকে, মনে করেছেন নেটাগরিকেরা। কর্ণ জোহরের অনুষ্ঠানে সারা অবশ্য আগেই অনন্যাকে জানিয়ে দিয়েছিলেন, বন্ধুর প্রাক্তনের দিকে তিনি তাকাবেন না, এমন কথা দিতে প্রস্তুত নন। অনুরাগ বসু পরিচালিত ছবির প্রচারেও তাই বার বার আদিত্যের সঙ্গেই দেখা যায় তাঁকে। কখনও তিনি আদিত্যের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। কখনও আবার আদিত্যের হাতে হাত রেখে প্রচারে। এই সব নিয়ে সাক্ষাৎকারে মুখ খুলেছেন আদিত্য নিজেই।

আদিত্য ছবিতে সারার সঙ্গে রসায়ন নিয়ে কথা বলেন। তিনি বলেন, “রসায়ন এমন একটা বিষয় যেটা আগে থেকে বসে পরিকল্পনা করে তৈরি করা যায় না। এটা তো কোনও জাদু নয়। হয় রসায়ন থাকবে, না হয় থাকবে না। এ বার বাকিটা দর্শক কী ভাবে দেখবে তার উপর। ছবির গল্প ও পরিচালকের উপরেও অনেক কিছু নির্ভর করে।”

এই ছবির মাধ্যমে সারাকে আরও কাছ থেকে চিনেছেন বলেও জানান আদিত্য। তিনি বলেন, “আমাদের আগে পরিচিতি ছিল না। সামাজিক ভাবে চিনতাম মাত্র পরস্পরকে। ছবির জন্য ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে সময় কাটিয়ে অন্য ভাবে সারাকে চিনেছি। কাজের ক্ষেত্রে সারার বিষয়ে সব কিছু জেনে ফেলেছি। ছবির প্রচারে আরও বেশি সময় কাটিয়েছি। প্রচারের সময়ে আর চরিত্র নয়। নিজেদের মতো করে পরস্পরকে চিনেছি।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা