ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মোহনপুর

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:০১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:০১:৩৬ অপরাহ্ন
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মোহনপুর রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মোহনপুর
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকালে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে মোহনপুর উপজেলা পুঠিয়া উপজেলাকে পরাজিত করে। পুঠিয়া দলের প্রণয় ম্যান অব দ্যা ফাইনালনির্বাচিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথি বলেন, আমরা উভয় দলের খেলা দেখে আনন্দিত। চমৎকার খেলা হয়েছে, উভয় দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। দুই দলের খেলা ভালো হওয়ায় তিনি উভয় দলকেই বিজয়ী বলে উল্লেখ করেন। 

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুভূতি ব্যক্ত করেন পুঠিয়া ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারগণ। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আজকের খেলায় ফুটবল বিজয়ী হয়েছে। আমরা চাই ফুটবল ও ক্রিকেট জিতুক, মাদক ও দুষ্কৃতিকারীরা পরাজিত হোক। 

অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান ট্রফি ও এক লক্ষ টাকার প্রাইজ মানি এবং রানারআপ দলের হাতে রানারআপ ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা তুলে দেয়া হয়।

এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।  

উল্লেখ্য যে, আট জুলাই থেকে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী জেলার ১০টি দল অংশগ্রহণ করে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার