ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

জুলাই যোদ্ধাদের জন্য ফ্ল্যাট বা চাকরিতে কোটা নেই: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৪:২৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৪:২৪:০৯ অপরাহ্ন
জুলাই যোদ্ধাদের জন্য ফ্ল্যাট বা চাকরিতে কোটা নেই: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ছবি: সংগৃহীত
জুলাই যোদ্ধাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ বা সরকারি চাকরিতে কোনো কোটা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য, কাউকে তাঁদের সমকক্ষ ভাবা হচ্ছে না। 

সোমবার সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

এসময় উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে আহতদের ধরন অনুযায়ী তিন শ্রেণির জুলাই যোদ্ধা আছেন। তাদের মধ‍্যে ‘ক’ শ্রেণিভুক্তদের ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণিভুক্তদের ১৫ হাজার ও ‘গ’ শ্রেণিভুক্তদের ১০ হাজার টাকা মাসিক ভাতা প্রদান করা হবে।

ফারুক-ই আজম বলেন, ‘শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের জন‍্য সরকার প্রতিমাসে ১৪ কোটি ৬৭ লাখ ৮০ হাজার প্রদান করবে। জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের কর্মসূচি আছে কিন্তু ফ্ল্যাট দেওয়া কিংবা সরকারি চাকরিতে কোটার কোন বিষয় নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। কাউকে তাঁদের সমকক্ষ ভাবা হচ্ছে না। এই প্রসঙ্গ এখানে আসাই উচিত নয়।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা