ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, তারকাদের শোক

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৪:১৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৪:১৯:১০ অপরাহ্ন
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, তারকাদের শোক ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছেন। এদিকে নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

এ ঘটনায় সাধারণ জনগনের পাশাপাশি তারকাদের মাঝেও চলছে শোকের মাতম। সামাজিক যোগযোগ মাধ্যমে তারাকারা একাধিক পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন। 

চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘এই সময় দয়া করে ফায়ারসার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী সহ যারা উদ্ধারকর্মী আছে ওনাদের তাদের কাজ করতে দেন, উৎসুক জনতার ভিড় যেন উদ্ধার কাজে বিঘ্নতা না ঘটায়।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরা, দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় চরমভাবে মর্মাহত ও বিস্মিত। সবার জন্য প্রার্থনা করছি।’

ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।’

সংগীতশিল্পী কনা আবেগঘন স্ট্যাটাসে বলেন, ‘আল্লাহ সাহায্য করুন এবং তাদের হেফাজত করুন। শিশু, শিক্ষক ও তাদের পরিবারগুলোর জন্য দোয়া করছি।’

সংগীতশিল্পী সাবরিনা পড়শীর কথায়, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন ও সুস্থতা দান করেন।’

সালমান মুক্তাদির লিখেছেন, ‘এটা দেখা সত্যিই ভয়াবহ। আল্লাহ, দয়া করে শিশুদের রক্ষা করুন। সবাই যেন জীবিত অবস্থায় বাইরে আসতে পারে—এই প্রার্থনাই করছি। আমার চোখ যেন বিশ্বাস করতে পারছে না যা দেখছি। এটা দেখা বা ভাবাই অসহনীয়।’

খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ঢাকা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, হতাহতের আশঙ্কা।  আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।

এদিকে, ফায়ার সার্ভিস থেকে জানানে হয়েছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি