ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু মান্দায় বনাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি:রাণীশংকৈলে র‍্যালি,মহড়া ও আলোচনা সভা ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’ রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু

চূড়ান্ত হলো নারী এশিয়ান কাপের ১২ দল

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৪:১৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৪:১৪:১৬ অপরাহ্ন
চূড়ান্ত হলো নারী এশিয়ান কাপের ১২ দল ছবি: সংগৃহীত
এএফসি নারী এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বাছাইপর্ব সবার আগে 'সি' গ্রুপ থেকে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। মিয়ানমারে অনুষ্ঠিত হওয়া ঐ বাছাইয়ে তিন ম্যাচের সবকটিতে জিতে প্রথমবারের মতো এএফসির মহাদেশীয় এই প্রতিযোগিতায় জায়গা করে নেন বাংলাদেশের মেয়েরা। তারপর একে একে জায়গা করে নেয় বাকি দলগুলো। বাকি ছিল একটি দল। সেই শূন্যস্থানটিও গতকাল জর্ডানকে ২-১ গোলে হারিয়ে সবশেষ দল হিসেবে পূরণ করে ইরান। তাতেই চূড়ান্ত হয়ে যায় মূল পর্বের প্রতিযোগী ১২টি দল।

বাছাইপর্বের 'এ' গ্রুপের খেলার শেষ ম্যাচের আগে ভাগ্যদেবী যে কার দিকে হাসবে, বলা যাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানই জায়গা করে দিল ইরানকে ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে। 'এ' গ্রুপের বাছাইপর্বে সমান ৯ পয়েন্ট করে অর্জন করেছিল ইরান ও জর্ডান। দুই দলই চার ম্যাচের তিনটিতে জিতেছিল। কিন্তু শেষ ম্যাচে জর্ডানকে হারিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করেন ইরানি মেয়েরা। 

এ নিয়ে দ্বিতীয় বারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টে খেলবে ইরান। এর আগে ২০২২ আসরে প্রথম বার অংশ নিয়েছিলেন তারা। এবার তাদের জয়টা এসেছে আরও নাটকীয়ভাবে। শেষ পর্যন্ত পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকেই জায়গা করে নেয় মধ্যপ্রাচ্যের এই দলটি।

আগেই মূল পর্ব নিশ্চিত করে রেখেছিল আয়োজক অস্ট্রেলিয়া, সঙ্গে এশিয়ার তিন পরাশক্তি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। বাছাইপর্ব থেকে ওঠে আসা বাকি আট দল হলো-বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, চাইনিজ তাইপেই, উজবেকিস্তান, ফিলিপাইনস এবং সবশেষ যোগ হওয়া ইরান। আগামী ২৯ জুলাই এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হবে। তারপর আগামী বছরের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে নারী এশিয়ান কাপের লড়াই। ঐ টুর্নামেন্টের সেরা ছয় দল সরাসরি খেলবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা নারী ফুটবল বিশ্বকাপ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮

রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮